Indian Sailors

জাহাজে মার্কিন হামলায় নিখোঁজ ৩ ভারতীয় নাবিক মৃত! নিশ্চিত করল কেন্দ্র

বুধবার ওমান উপসাগরে পালাউয়ের পতাকাবাহী এমটি সেট্টেবেল্লো নামে একটি বাণিজ্যতরী হামলার মুখে পড়ে। অভিযোগ, জাহাজটিকে লক্ষ্যবস্তু বানায় মার্কিন নৌসেনা। আছড়ে পড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। জাহাজটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ২৪ জন ভারতীয়। হামলার পরই জাহাজ থেকে আপৎকালীন বার্তা পাঠানো হয়। উদ্ধার করা হয় ২১ জন ভারতীয়কে। কিন্তু সেই থেকেই নিখোঁজ ছিলেন তিন ভারতীয় নাবিক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ১৩:৩৪

options
link
জাহাজে মার্কিন হামলায় নিখোঁজ ৩ ভারতীয় নাবিক মৃত! নিশ্চিত করল কেন্দ্র
ওমানের কাছে বাণিজ্যতরীতে হামলায় নিখোঁজ তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। ছবি: এআই দ্বারা নির্মিত।

ওমান উপসাগরে বাণিজ্যতরীতে হামলায় নিখোঁজ তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার খবরটি নিশ্চিত করল কেন্দ্র। বুধবার মোদি সরকারের তরফে জানানো হয়েছিল, হামলার পর থেকে তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। কিন্তু এবার কেন্দ্র জানিয়ে দিল, তাঁরা আর বেঁচে নেই।

Advertisement

বৃহস্পতিবার কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল প্রথম খবরটি প্রকাশ্যে আনেন। তারপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত দু’জনের দেহ উদ্ধার হয়েছে। বাকি একজনের দেহের খোঁজে চলছে তল্লাশি। নিহতরা হলেন ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং প্রধান ইঞ্জিনিয়র পাটনালা সুরেশ। সর্বানন্দ তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘পালাউয়ের পতাকাবাহী এমটি সেট্টেবেল্লো নামকটিতে হামলার ঘটনায় তিন জন ভারতীয় নাবিক নিখোঁজ ছিলেন। অত্যন্ত দুঃখের বিষয় যে তাঁদের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের পাশে রয়েছে মোদি সরকার। তাদের সবরকম সহায়তা করা হবে। নিহত তিন নাবিকের দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’

Advertisement

বুধবার ওমান উপসাগরে পালাউয়ের পতাকাবাহী এমটি সেট্টেবেল্লো নামে একটি বাণিজ্যতরী হামলার মুখে পড়ে। এই নিয়ে দ্বিতীয়বার ভারতীয় নাবিক থাকা কোনও জাহাজে আক্রমণ করে মার্কিন সেনা। অভিযোগ, বাণিজ্যতরীটিতে আছড়ে পড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। জাহাজটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ২৪ জন ভারতীয়। হামলার পরই জাহাজ থেকে আপৎকালীন বার্তা পাঠানো হয়। উদ্ধার করা হয় ২১ জন ভারতীয়কে। কিন্তু সেই থেকেই নিখোঁজ ছিলেন তিন ভারতীয় নাবিক। কিন্তু এবার জানা গেল, তাঁদের মৃত্যু হয়েছে। এর আগে গত সোমবার এমটি মারিভেক্স নামে মাদাগাস্কারের পতাকাবাহী একটি জাহাজেও হামলা চালায় মার্কিন সেনা। সেখানেও ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। কিন্তু সৌভাগ্যবশত তাঁদের কোনও ক্ষতি হয়নি।

Advertisement

কিন্তু কেন বাণিজ্যতরীগুলিতে হামলা চালানো হল? মুখ খুলেছে আমেরিকা। মার্কিন সেনার তরফে জানানো হয়েছে, তাদের নির্দেশ অমান্য করে জাহাজগুলি ইরানের বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল। সেই কারণেই তাদের উপর হামলা চালানো হয়েছে। যদিও এহেন হামলার কড়া নিন্দা করেছে নয়াদিল্লি। শুধু তাই নয়, দ্বিতীয় বাণিজ্যতরীটিতে হামলার পরই ভারতে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন জেসন মিকসকে তলব করেছে মোদি সরকার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.