Uttar Pradesh

যোগীরাজ্যে ভয়াবহ দুর্ঘটনা, বিয়েবাড়ি ফেরত গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা, মৃত এক শিশু-সহ ৩

দুর্ঘটনায় আহত ৬ জন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৪, ১১:০০

options
link
যোগীরাজ্যে ভয়াবহ দুর্ঘটনা, বিয়েবাড়ি ফেরত গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা, মৃত এক শিশু-সহ ৩
প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়ংকর দুর্ঘটনা উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। মালবাহী ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক শিশু-সহ তিনজনের। মঙ্গলবার রাতে কাসিয়া গ্রামের কোখরাজ থানার কাছে ঘটেছে ওই দুর্ঘটনা। তাতেই ৭ বছরের শিশুকন্যা-সহ তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন আর ৬ জন। একাধিক হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি গাড়িতে ৯ জন ছিলেন। রাতে বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন তাঁরা। এর পরই কাসিয়া গ্রামের কাছে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির। শুরুতে স্থানীয়রাই ঘটনাস্থলে উপস্থিত হন এবং উদ্ধারকাজ শুরু করেন। তাঁরাই আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। যদিও চিকিৎসকরা জানান, ততক্ষণে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন হরেন্দ্র শর্মা (৫৫), রাজকুমার (৪৫) এবং দিব্যাংশি (৭)।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: বন্দে ভারত এক্সপ্রেসে দইয়ের মধ্যে ছত্রাক! যাত্রীর অভিযোগ ঘিরে ঘনাল বিতর্ক]

এদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত ৬ জনের মধ্যে চারজনের অবস্থা সঙ্কটজনক। তাদের প্রয়াগরাজের একটি হাসপাতালে ভর্তি করা স্থানান্তরিত করা হয়েছে। বাকি দুজন জেলা হাসপাতলে চিকিৎসাধীন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। 

 

[আরও পড়ুন: খেসারত দিতে হবে ৩ কোটি টাকা! পাকিস্তান থেকে সীমা হায়দরকে আইনি নোটিস প্রাক্তন স্বামীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.