এবার দক্ষিণের রাজ্য কর্নাটক। বাংলাদেশি সন্দেহে ফের এক পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ উঠল। অভিযোগ, আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা ওই ব্যক্তিকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে বেধড়ক মারধর করে একদল স্থানীয় যুবক। শেষ পর্যন্ত রক্তাক্ত ব্যক্তির ত্রাতা হন স্থানীয় হন এক মহিলা। এই ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কর্নাটকের মেঙ্গালুরু শহর সংলগ্ন কুলুর এলাকার ঘটনা। ঝাড়খণ্ডের বাসিন্দা ওই ব্যক্তি গত দেশ দশক ধরে কর্নাটকে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন। অভিযোগ, রবিবার তাঁর পথ আটকান একদল যুবক। নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন। পরিচয়পত্র দেখতে চান। বচসার পরে শুরু হয় মারধর। এই হামলায় গুরুতর জখম হন ওই পরিযায়ী শ্রমিক। মাথায় আঘাত লাগায় রক্তাক্ত হন তিনি। হেনস্তার মধ্যে বারবার নিজেকে ভারতীয় বলে দাবি করেন। শেষে স্থানীয় বাসিন্দা এক মহিলা তাঁকে উদ্ধার করেন।
কর্নাটকের মেঙ্গালুরু শহর সংলগ্ন কুলুর এলাকার ঘটনা।
প্রাথমিক ভাবে পুলিশের কাছে অভিযোগ জানাতে যাননি আক্রান্ত ব্যক্তি। যদিও পরে স্থানীয় নেতারা বিষয়টি থানায় জানান। ওই অভিযোগের প্রেক্ষিতে এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে।
সর্বশেষ খবর
-
চল রাস্তায় সাজি ট্রামলাইন… এবার সল্টলেক, নিউটাউনেও! ফের শহরে স্বমহিমায় ফিরছে ট্রাম পরিষেবা
-
যানজটের সমস্যা মেটাতে ‘মাস্টারস্ট্রোক’, ‘অবৈধ’ ক্লাব ভাঙার নির্দেশ বাঁকুড়ার বিধায়কের
-
বিজেপি নেতাকে প্রাণে মারার চেষ্টা! গ্রেপ্তার রহিম নবির ভাই-সহ দুই তৃণমূল নেতা
-
শহর ছাড়িয়ে বহরমপুরের চিকিৎসা কেন্দ্রে অরিজিৎ, অসুস্থ গায়ক? উদ্বিগ্ন ভক্তরা
-
জমি ‘দখল’ তৃণমূল নেতার, ১২ বছরেও সুবিচার না পেয়ে মন্ত্রী শংকর ঘোষের দ্বারস্থ জওয়ান