১২ আগস্ট থেকে টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

টাকার ঘাটতি হতে পারে এটিএম গুলিতেও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০১৭, ১৬:০৩

options
link
১২ আগস্ট থেকে টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগস্টে এমনিতেই ছুটির ঘনঘটা। তাতে একদিকে থেকে চাকুরিজীবীদের মনে খুশির হাওয়া তবে তার বিপদও কম নয়। ছুটির কারণে ১২ আগস্ট থেকে টানা চারদিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক পরিষেবা। টাকার সংকটে পড়তে পারে এটিএমও। ফলে মধ্যবিত্তের সাবধান হয়ে যাওয়াই বাঞ্ছনীয়।

Advertisement

কেন বন্ধ থাকবে ব্যাঙ্ক?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চলতি আগস্টেই আছে টানা ছুটির সুযোগ, জানেন কীভাবে? ]

Advertisement

১২ আগস্ট মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।

১৩ আগস্ট রবিবার, তাই স্বাভাবিক কারণেই ছুটি।

১৪ আগস্ট জন্মাষ্টমী হওয়ার কারণে ছুটি। ( সব রাজ্যে অবশ্য এ ছুটি নেই )

১৫ আগস্ট স্বাধীনতা দিবসের ছুটি।

ফলে টানা এই চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্কের কাজকর্ম। এটিএম পরিষেবা স্বাভাবিক রাখতে ব্যাঙ্কগুলি যথেষ্ট পরিমাণে টাকা মজুত রাখার চেষ্টা করছে। কিন্তু টানা চারদিন তা চাহিদা মেটাতে পারবে কিনা, তা নিয়ে সন্দেহ আছে। সব মিলিয়ে মধ্যবিত্তকে আগেভাগেই সতর্ক হতে হবে। নয়তো ছুটির আবহ কেড়ে নিতে পারে টাকার সংকট।

এদিকে আগামী ২২ আগস্ট ঝাঁপ বন্ধ থাকবে দেশের সবকটি রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ক ও শাখাগুলিতে। ব্যাঙ্ক কর্মচারীদের সংগঠন ইউএফবিইউ বিজ্ঞপ্তি জারি করেছে। এব্যাপারে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনেকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ইউএফবিইউ। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণের উদ্যোগ, অনুৎপাদক সম্পদ আদায়ে গয়ংগচ্ছ মনোভাব-সহ একাধিক ইস্যুতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

ফের ব্যাঙ্কের ঝাঁপ বন্ধ, ২২ আগস্ট দেশ জুড়ে ধর্মঘটের ডাক ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.