উত্তরপ্রদেশে পুলিশ-গ্যাংস্টার ধুন্ধুমার গুলির লড়াই। চলল ৬০ রাউন্ড গুলি। খতম চার কুখ্যাত দুষ্কৃতী। বৃহস্পতিবার রাতে গুরুগ্রামের সুশান্ত লোক ফেস-২ এলাকার এনকাউন্টারে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তিনজন পুলিশকর্মী।
বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ খবর পায়, একটি স্করপিও গাড়িতে দুষ্কৃতীরা ঘোরাঘুরি করছে গুরুগ্রামের সুশান্ত লোক ফেস-২ এলাকায়। দ্রুত সেখানে পৌঁছায় পুলিশের অপরাধ দমন শাখার একটি দল। অপরাধ দমন শাখার ডিসিপি জানান, দুষ্কৃতীদের ওই দলটি স্থানীয় এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। আগেই মোটা অঙ্কের অর্থ দাবি করেছিল দুষ্কৃতীদের তারা। দাবি না মেটানোয় হামলা চালায় তারা।
পুলিশ পৌঁছালে দুষ্কৃতীরা গুলি চালানো বন্ধ করে। তাদের আত্মসমর্পণ করতে বলা হয়। যদিও সেকথায় কান দিয়ে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে ‘ওয়ান্টেড’ দুষ্কৃতীরা। তখনই পালটা গুলি চালায় পুলিশ। এর জেরে বিদেশ থেকে গ্যাং চালানো দীপক নান্দালের দলের পাঁচ দুষ্কৃতী আহত হয়। তাদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে চারজনের। গোটা অপারেশনে গুলিবিদ্ধ হয়েছেন তিন পুলিশকর্মী। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। পরে মৃত ও আহত দুষ্কৃতীদের পরিচয় প্রকাশ করা হবে, জানিয়েছে গুরুগ্রাম পুলিশ।
সর্বশেষ খবর
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র
-
SIR-এ বাদ, ট্রাইব্যুনালেও ওঠেনি নাম, হতাশায় চরম সিদ্ধান্ত কালনার যুবকের!
-
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং
-
নেতাজি ও বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সম্পর্ক, ফৈজাবাদের রহস্যময় সেই সাংকেতিক চিঠি
-
পঞ্চম দিনেও এল না সোনা, আশার আলো অ্যাথলেটিক্স-কবাডি, ষষ্ঠ দিনে এশিয়াডে সাফল্য পাবে ভারত?