Rajasthan

চলন্ত গাড়িতে আচমকা আগুন! লেলিহান শিখায় ঝলসে মৃত্যু ৫ পুণ্যার্থীর

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে বৈষ্ণোদেবীর মন্দির দর্শন সেড়ে পাঁচ জন একটি চারচাকা গাড়িতে ফিরছিলেন। রাজস্থানের আলওয়াড় জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের উপর আচমকা গাড়িটিতে আগুন লেগে যায়। আতঙ্কে চিৎকার শুরু করেন যাত্রীরা। তাঁদের আর্তনাদে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৪:৩৮

options
link
চলন্ত গাড়িতে আচমকা আগুন! লেলিহান শিখায় ঝলসে মৃত্যু ৫ পুণ্যার্থীর
রাজস্থানে চলন্ত গাড়িতে আগুন। ছবি: সংগৃহীত।

চলন্ত গাড়িতে আচমকা আগুন। রাজস্থানে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জন পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও একজন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে বৈষ্ণোদেবীর মন্দির দর্শন সেড়ে পাঁচ জন একটি চারচাকা গাড়িতে ফিরছিলেন। রাজস্থানের আলওয়াড় জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের উপর আচমকা গাড়িটিতে আগুন লেগে যায়। আতঙ্কে চিৎকার শুরু করেন যাত্রীরা। তাঁদের আর্তনাদে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। কিন্তু ততক্ষণে আগুনের গ্রাসে চলে যায় গোট গাড়ি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। জানা গিয়েছে়, গাড়ির মধ্যেই অগ্নিদগ্ধ মৃত্যু হয় পাঁচ পুণ্যার্থীর। তাঁদের মধ্যে রয়েছেন তিন জন মহিলা এবং এক নাবালিকা। তাঁরা প্রত্যেকেই মধ্যপ্রদেশের শেওপুরের বাসিন্দা। আহত যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, গাড়িটি বৈদ্যুতিক ছিল। শর্ট সার্কিটের জেরেই আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় যাত্রীরা বেরোতে পারেননি। পুলিশ সূত্রে খবর, যিনি প্রাণে বেঁচেছেন তিনি গাড়ির চালক। তবে তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ওই যুবকের অবস্থা সংকটজনক।   

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.