Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Grow And Use Reetha

চুলের যত্নে জরুরি রিঠা, বাড়ির বাগানেই চাষ করা যাবে এই প্রাকৃতিক শ্যাম্পুর গাছ!

বেলে মাটিতে ভালোভাবে বেড়ে ওঠে রিঠা গাছ। বাগানের যে অংশে বসাচ্ছেন সেখানে পর্যাপ্ত আর্দ্রতা ও উপযুক্ত আলো পৌঁছচ্ছে কি-না, সেদিকে খেয়াল রাখতে হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১৭:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১৭:৪২

options
link
চুলের যত্নে জরুরি রিঠা, বাড়ির বাগানেই চাষ করা যাবে এই প্রাকৃতিক শ্যাম্পুর গাছ! zoom
চাইলে কিনতেই পারেন রিঠার গুঁড়ো, তবে বাগান করার শখ থাকলে নিজের হাতেও লালন করা যায় রিঠা চারা।
Advertisement

কৃত্রিম উপাদানে ভর্তি শ্যাম্পু নিয়মিত ব্যবহার করলে চুলের স্বাভাবিক মসৃণভাব নষ্ট হয়ে যায়। তাই অনেকেই পরামর্শ দেন রিঠা ব্যবহারের। রিঠার আরেক নাম ‘সোপনাট’ (soap-nut), এটি এমন একটি গাছ যার ফলের মধ্যে থাকে ট্রাইটারপেনয়েড স্যাপোনিন। এটি এক ধরনের প্রাকৃতিক সার্ফ্যাক্ট্যান্ট। অর্থাৎ জলের সঙ্গে মেশালে এ থেকে ফেনা তৈরি হয়। তা দেখতে সাবানের ফেনার মতো তো বটেই, সাবানের মতো পরিষ্কার করার ক্ষমতাও রয়েছে এতে।

রিঠার গুঁড়ো বহু অনলাইন সাইটে কিনতে পাওয়া যায় ঠিকই, তবে তা কতখানি খাঁটি, তা নিয়ে সংশয় রয়ে যায়। যদি বাগান করার শখ থাকে, তবে চাইলে বাড়িতেই রিঠা ফলের গাছ বসাতে পারেন। এমন কিছু কঠিন নয় এর পরিচর্যা। গাছে ফল ধরলে তা থেকে বাড়িতেই তৈরি করে নেওয়া যাবে প্রাকৃতিক শ্যাম্পু (Grow And Use Reetha)।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

From Garden To Hair Wash: How To Grow And Use Reetha

বেলে মাটিতে ভালোভাবে বেড়ে ওঠে রিঠা গাছ। বেছে নিতে হবে উচ্চ গুণমানের বীজ। বাগানের যে অংশে রিঠা গাছ বসাচ্ছেন সেখানে পর্যাপ্ত আর্দ্রতা ও উপযুক্ত আলো পৌঁছচ্ছে কি-না, সেদিকে খেয়াল রাখতে হবে। তবে রিঠা ছোট আকারের টবে ভালোমতন বাড়তে পারে না। তাই বাগানে অনেকখানি জায়গা থাকলে তবেই এই গাছ বসানোর কথা ভাবা উচিত। এই গাছ সাধারণত প্রায় ১২–১৫ মিটার লম্বা হতে পারে। তাই বাড়িতে বীজ থেকে চারা তৈরি করলেও পরবর্তীতে খোলা জমিতে রোপণ করা ভালো।

রিঠা গাছে ফুল আসতে প্রায় ৪-৫ বছর সময় লাগে। তাই বাগান করার বিশেষ ঝোঁক না থাকলে এমন গাছের পরিচর্যা করার ইচ্ছে নাও হতে পারে। ফুল ধরার মাস দেড় পর ফল ধরতে শুরু করে গাছে। ফল পাকতে সময় লাগে আরও মাস চার-পাঁচেক।

সাধারণত রিঠার ফলের খোসা ব্যবহার করা হয় চুল ধোয়ার কাজে। এর জন্য প্রথমে ৪–৫টি শুকনো রিঠা নিন। ফল ভেঙে ভিতরের বীজের অংশ ফেলে দিয়ে খোসা সরিয়ে রাখুন। বাটিতে দুই কাপ মতো জল নিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন রিঠা ফলের খোসা। পরের দিন পাত্রে অল্প জল নিয়ে তাতে ১০–১৫ মিনিট অল্প আঁচে ফুটিয়ে নিন। এতে জলে স্যাপোনিন বেরিয়ে কিছুটা ফেনা তৈরি হবে।

From Garden To Hair Wash: How To Grow And Use Reetha

মিশ্রণটি ভালোভাবে ছেঁকে নিন। এবার চুল ও স্ক্যাল্প ভালোভাবে ভিজিয়ে নিয়ে, রিঠার জল লাগিয়ে আঙুলের ডগা দিয়ে হালকা ম্যাসাজ করুন। শেষে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। কয়েক সপ্তাহ এমন চললে নিজের থেকেই তফাৎ চোখে পড়বে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.