আসছে পুজোয় সাজ হোক সহজ, কিন্তু অভিনবত্বে ভরপুর। ষষ্ঠীর সন্ধ্যা কিংবা সপ্তমীর সকালে এথনিক পোশাকে সেজে উঠতে চাইলে বেছে নিতে পারেন বলিউড তারকাদের পছন্দের কোনও লুক (Durga Puja Sasthi)। হয়তো ভাববেন, চাইলেই কি আর তারকাদের মতো ঝাঁ-চকচকে সাজপোশাক সাধ্যের মধ্যে পাওয়া যাবে? সে ক্ষেত্রে অনুপ্রেরণা নেওয়াই যায় জেনেলিয়া দেশমুখের কাছ থেকে। সম্প্রতি এক জন্মাষ্টমীর অনুষ্ঠানে অভিনেত্রীকে দেখা গিয়েছে ভারতীয় ঐতিহ্যে মোড়া এক মনোরম সাজে।

আরও পড়ুন:
এদিনের জন্য তিনি বেছে নিয়েছেন এক উজ্জ্বল লাল রঙের খাটো ঝুলের ফুল-স্লিভ কুর্তা। সঙ্গে আধুনিক কাটের হাফ-পাটিয়ালা সালোয়ার। কুর্তা জুড়ে জরি, জারদৌজি ও মারোড়ি কারুকাজ। হাই-নেক কুর্তার গলা বুক জুড়ে ঠাঁসা কাজ পোশাকটি রাজকীয় করে তুলেছে যেন। জরি বলতে বোঝায় সোনালি অথবা রুপালি চকমকে সুতোর কাজ। অন্যদিকে জারদৌসিতে জরির সুতোর পাশাপাশি পুঁতি, এমব্রয়ডারির কাজও বোঝায়। আবার মারোড়ি এমন এক অত্যাশ্চর্য কাজ, যার দরুন ছোট ছোট ফোঁড় দিয়ে পোশাক জুড়ে নকশা আঁকা যায়। এর সঙ্গে একই রঙের এক মোলায়েম ওড়না তিনি জড়িয়ে নিয়েছিলেন গায়ে। ডিজাইনার রেণু ট্যান্ডনের ‘সিন্দুরি’ কালেকশনের অংশ।
তবে কেবল পোশাকই তো আর যথেষ্ট নয়, সঠিক অ্যাক্সেসারিজই সমৃদ্ধ করে তোলে যে কোনও সাজকে। জেনেলিয়া এ দিন খোলা রেখেছিলেন তাঁর কাঁধছাপানো চুল। দুই ভ্রুর মাঝে এঁকেছিলেন মারাঠি কায়দার কুমকুমের টিপ। আলতো কাজল-মাসকারা-লিপস্টিকেই সম্পূর্ণ করেছেন সাজ। সঙ্গে নেলপলিশের ক্ষেত্রে বেছে নিয়েছেন পোশাকের সোনালি সুতোর রঙই।
কানে প্রায় কাঁধছোঁয়া ভারী দুল, আঙুলে ঝালোর দেওয়া পোলকি ও এনামেলের মাল্টি-ফিঙ্গার রিং, আর পায়ে গলিয়েছেন কালো জুতি। এমন স্নিগ্ধ অথচ জমজমাট লুক ক্রিয়েট করা নেহাত সহজ নয়!

বাঙালি মেয়েরা চাইলেই সেজে উঠতে পারেন জেনেলিয়ার মতো। তার জন্য যে হুবহু একই পোশাক বা অলংকার লাগবে, তা নয়। মাথায় রাখতে হবে সাজের মূলমন্ত্রটুকু। লালের বদলে পরতে পারেন গাঢ় মেরুন, ঘন সবুজ কিংবা অফ-হোয়াইট। ছোট কুর্তার বদলে একটু লম্বা কুর্তা পরলেও দেখতে একইরকম সুন্দর লাগবে। তবে কুর্তার গলায়, হাতায় বা বুকের অংশে ভারী জরি ও জারদৌজি কাজ থাকলে সাজে জেনেলিয়ার মতো আভিজাত্য বজায় থাকবে।
হাফ-পাটিয়ালার বদলে পরা যায় ঢিলেঢালা পাটিয়ালা সালোয়ার। এতে সাজটি আরামদায়ক তো হবেই, সারাদিন ঘোরাঘুরি, প্যান্ডেল হপিং-এর পক্ষেও সুবিধাজনক হবে। সঙ্গে হালকা, সাদামাটা ওড়না নিতে পারলে ভারী এমব্রয়ডারির সঙ্গে যথাযথ সামঞ্জস্য তৈরি হবে। এর সঙ্গে মানানসই অ্যাক্সেসারিজ বেছে নিতে পারলেই আর চিন্তা কি?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মোদি-পুতিন-জিনপিংদের সঙ্গে নৈশভোজে শুভেন্দু! ব্রিকস সম্মেলনে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী
-
ডোভাল চালেই কাটল জট, ৭ বছর পর দিল্লিতে জিনপিং, আম-ছালা দুই হারালেন তারেক!
-
খালি করতেই হবে ক্যামাক স্ট্রিটের অফিস! দমকলের নোটিসে কোনও হস্তক্ষেপই করল না হাই কোর্ট
-
জেনেরিক না ব্র্যান্ডেড, কোনটা? ওষুধ কেনার আগে জানুন চিকিৎসকের মত
-
যুবকের শরীরে জরায়ু, পেটের ভিতর অণ্ডকোষ! বন্ধ্যাত্ব পরীক্ষা করাতে গিয়ে মাথায় হাত চিকিৎসকের