বাঙালির পুজো মানেই প্রেম। অষ্টমীর সকাল মানেই প্রেমিকার সঙ্গে ম্যাচিং পোশাক পরে অঞ্জলি। তাই পুজো এলেই সিঙ্গলদের মন কেমন করে বইকি! বন্ধুরা সঙ্গীর সঙ্গে প্ল্যান করে, ফলে অনেকক্ষেত্রেই দেখা যায় সিঙ্গলদের এই চারদিন কাটে একেবারে একা। কেউ কেউ তো বন্ধ ঘরেই কাটিয়ে দেন পুজোর চারটে দিন। তবে এবার আর ঘরে একা একা কাটাতে হবে না। সিঙ্গলদের জন্য আসছে দারুণ এক অ্যাপ। এখানে বয়স ও পছন্দ অনুযায়ী পুজো পার্টনার খুঁজে নিতে পারবেন যে কেউ।
অ্যাপের নাম ‘পুজো ডেট’। মেয়েরা প্রথম নিজেদের নাম এনরোল করবেন। দিতে হবে ছবি, বয়স ও পুজোর কোন দিন ফাঁকা রয়েছেন তা। এরপর জানাতে হবে পছন্দের স্লট, অর্থাৎ দিনের কোন সময় ও কতক্ষণের জন্য পুজো পার্টনার খুঁজছেন তা।
আরও পড়ুন:
ব্যাপারটা ঠিক কী? জানা গিয়েছে এই অ্যাপের নাম ‘পুজো ডেট’। ডাউনলোড করার পর মেয়েরা প্রথম নিজেদের নাম এনরোল করবেন এখানে। দিতে হবে ছবি, বয়স ও পুজোর কোন দিন ফাঁকা রয়েছেন তা। এরপর জানাতে হবে পছন্দের স্লট, অর্থাৎ দিনের কোন সময় ও কতক্ষণের জন্য পুজো পার্টনার খুঁজছেন তা। এরপরই ছেলেদের কাছে চলে যাবে স্লটের নোটিফিকেশন। তা দেখে পছন্দ মতো বেছে নিতে পারবেন তাঁরা। এরপর মিলবে সরাসরি চ্যাটিংয়ের সুযোগ।
ব্যস, এরপর ব্যক্তিগত চ্যাটে কথা বলে নিলেই ঝামেলা শেষ। নির্ধারিত দিতে সেজেগুজে চলে যাবেন লোকেশনে। সিঙ্গল হয়েও পুজো কাটবে সঙ্গীর সঙ্গেই। আর মনের মিল যদি হয়ে যায় তাহলে তো কথাই নেই। কে বলতে পারে, হয়তো পুজোর সঙ্গীই হয়ে যাবেন জীবন সঙ্গী। নিশ্চয়ই ভাবছেন, কীভাবে ডাউনলোড করবেন এই অ্যাপ? তাহলে জেনে রাখুন, এটি এখনও লঞ্চ করেনি। আগামী ১২ সেপ্টেম্বর এই অ্যাপটি আসবে। ওইদিন থেকে প্লে স্টোরে পেয়ে যাবেন ‘পুজো ডেট’।
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি