সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছিল৷ ভারত-চিন সীমান্ত থেকে এক বছর তেইশের যুবককে নিরাপদে ভারতে নিয়ে আসতে হবে৷ অসম রাইফেলসের ২০ বছরের হাবিলদার তখন জানতেন না৷ কী করছেন? কেন করছেন? কাকেই বা এত নিরাপত্তা দিয়ে সীমান্তের ওপার থেকে নিয়ে আসা হচ্ছে? শুধু জানতেন দায়িত্ব পেয়েছেন৷ তা পূরণ করতেই হবে৷ তাই করেছিলেন৷ আর সেই দায়িত্ব পালন করেই সাক্ষী হয়েছিলেন বিরল ইতিহাসের৷ নরেন চন্দ্র দাস৷ চিনের হাত থেকে পালিয়ে ভারতে প্রবেশের সময় দলাই লামার তৎকালীন দেহরক্ষী৷
[নাবালক প্রেমিকের সঙ্গে বাড়িতেই সহবাস, গ্রেপ্তার ২১ বছরের যুবতী]
প্রায় ৫৮ বছর দেখা হল দু’জনের৷ সেনা থেকে অবসর নিয়েছেন নরেন৷ দলাই লামাও ভারতে দীর্ঘদিন ধরে রয়েছেন৷ এসেছেন গুয়াহাটির এক আলোচনাসভায় যোগ দিতে৷ চিনতে পারবেন কী? মনে একটু হলেও সন্দেহ ছিল৷ সব সন্দেহ এক পলকে মিটিয়ে দিলেন লামা৷ দেখা হতেই বুকে টেনে নিলেন ১৯৫৯ সালের সেই সঙ্গীকে৷ প্রায় মিনিট কয়েক তাঁকে আলিঙ্গনবদ্ধ রাখলেন ধর্মগুরু৷ আবেগে তাঁর চোখ দু’টোও যেন চিকচিক করে উঠল৷ অবসরপ্রাপ্ত অসম রাইফেলসের হাবিলদারের মুখেও কথা ছিল না৷

পরে আবেগাপ্লুত ধর্মগুরু বললেন, অসংখ্য ধন্যবাদ৷ অসম রাইফেলসের পুরনো সঙ্গীর দেখা করতে পেরে দারুণ লাগছে৷ সত্তর পেরনো দাসও ফিরে গেলেন সেই দিনগুলিতে যখন তিনি ও তাঁর সঙ্গীরা হাই প্রোফাইল অতিথিকে চিন থেকে নিরাপদে ভারতে নিয়ে এসেছিলেন৷ দাসের মুখের বলিরেখা দেখে রসিকতা করতেও ছাড়লেন না লামা৷ বলে উঠলেন, তোমায় দেখে মনে হচ্ছে আমারও বয়স হয়ে গিয়েছে৷ অনুষ্ঠান শেষেও একবার দাসকে কাছে ডাকেন লামা৷ শুভেচ্ছা বিনিময়ের পরই মঞ্চ ছাড়েন তিনি৷
[কলম্বিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫৪]
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না