সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনা বিহারে (Bihar) ভাগলপুরে। বিয়ে বাড়ি যাওয়ার পথে বালি বোঝাই ট্রাক চাপা পড়ে মৃত্যু হল ৬ যাত্রীর। ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
জানা যাচ্ছে, সোমবার রাতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গাড়িতে করে মুঙ্গের থেকে পিরপন্তি যাচ্ছিলেন ৯ জন যাত্রী। পথে ভাগলপুর জেলার আমাপুর গ্রামের কাছে রাত সাড়ে ১১ টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। বালি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উলটে পড়ে গাড়ির উপর । এই ঘটনায় কার্যত চিড়ে চ্যাপ্টা অবস্থা হয় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা ৬ যাত্রীর। ঘটনায় গুরুতর আহত হন আরও ৩ জন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ। আহতদের উদ্ধার করে ভাগলপুরের জহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
VIDEO | At least six people were killed in a road accident that took place late on Monday on NH 80 in Bihar’s #Bhagalpur district. More details are awaited.
Advertisement(Source: Third Party) pic.twitter.com/uS95zcoMtX
— Press Trust of India (@PTI_News) April 30, 2024
[আরও পড়ুন: মাথাপিছু চাই ৪৫০ লিটার, কীভাবে মিটবে চাহিদা? এবার কলকাতাতেও জলের আকাল!]
পাশাপাশি, দুর্ঘটনার পর থেকে পলাতক বালি বোঝাই ট্রাকের চালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ওই ট্রাকে অবৈধ বালি পাচার হচ্ছিল কিনা তাও জানার চেষ্টা চলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
[আরও পড়ুন: ‘CAA-তে আবেদন ১০ হাজার মতুয়ার’, দাবি শান্তনুর, ‘মিথ্যা বলছেন’, খোঁচা তৃণমূলের]
সর্বশেষ খবর
-
ইউরোপজুড়ে ভয়ংকর তাপপ্রবাহ! ফ্রান্সে তাপমাত্রা ৪০ ডিগ্রি পার, স্পেনে মৃত অন্তত ২০০
-
‘জাস্টিস ফর তামান্না, কথা রেখেছি’, ধৃতদের নামের তালিকা প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
নকশায় ঠিক কী গলদ? পুলিশের অনুরোধে তারাতলার দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাদবপুরের বিশেষজ্ঞ দল
-
এবার কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন রাঘব, ‘রাম’? লড়াইয়ে বাংলার লিয়েন্ডারও
-
রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা! মুর্শিদাবাদে গ্রেপ্তার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী