সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: রাতভর অবিশ্রান্ত বৃষ্টিপাতে ভয়ংকর দুর্ঘটনা। দক্ষিণ-পূর্ব দিল্লির জৈতপুর এলাকার হরি নগরে দেওয়ালের একাংশ ভেঙে পড়ে মৃত্যু হল দুই শিশু-সহ ৮ জনের।
#UPDATE | Seven people have died in the wall collapse incident in Harinagar, Jaitpur, including 3 men, 2 women and 2 girls: Delhi Police https://t.co/B9F9TE4LTk
Advertisement— ANI (@ANI) August 9, 2025
Advertisement
একটি পুরনো মন্দিরের পাঁচিলের পাশে ঝুপড়িতে থাকতে দুই শিশু-সহ ৮ জন। আচমকা ওই পাঁচিলেরই একংশা ভেঙে পড়ে। আহতদের উদ্ধার করে সফদরজং হাসপাতালে এবং দিল্লি এইমসে ভর্তি করা হয়েছিল। প্রাথমিকভাবে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। এক জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে ওই ব্যক্তিরও মৃত্যু হয়েছে। বর্ষার মরসুমে ফের একই ধরনের ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় মন্দির লাগোয়া অঞ্চলের সবকটি ঝুপড়ি খালি করে দিয়েছে পুলিশ।
পুলিশকর্তা ঐশর্য শর্মা বলেন, “এখানে একটি পুরনো মন্দির রয়েছে। যার পাশেই বেশ কিছু ঝুপড়ি আছে, যেখানে ভাঙাচোরা লোহা-লক্করের ব্যবসায়ীরা থাকতেন। রাতভর প্রবল বৃষ্টিপাতের কারণে পাঁচিলের একাংশ ভেঙে পড়ে। ভবিষ্যতে যাতে এমন কোনও ঘটনা না ঘটে সেজন্য আমরা ঝুপড়িগুলিকে খালি করে দিয়েছি।” উল্লেখ্য, শুক্রবার রাত থেকে দিল্লিতে অবিরাম ভারী বৃষ্টিপাতের ফলেই এই ধস নেমেছে। শনিবারও শহরে লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
সর্বশেষ খবর
-
উরুগুয়েকে হারিয়ে পরের রাউন্ডে স্পেন, ইতিহাস গড়ে নকআউটে ভোজিনহার কেপ ভার্দেও
-
আবেগের নাম শ্যামাপ্রসাদ! ভারত কেশরী ‘ঘনিষ্ঠ’ শতায়ু অফিসারকে শ্রদ্ধা বিজেপি নেতার
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার