সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধিকাংশ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারাই নাকি রোজ স্নান করেন না৷ এই তথ্যই উঠে এসেছে আইআইটি-বম্বের ছাত্রছাত্রীদের উপর হওয়া এক সাম্প্রতিক সমীক্ষায়৷ যাতে বলা হয়েছে, ১০ জন পড়ুয়াদের মধ্যে নাকি ৬ জনই এক-দুই দিন অন্তর স্নান করেন৷
এর কারণ হিসেবে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীদের পড়ার চাপকেই দায়ী করা হচ্ছে৷ সমীক্ষার ভিত্তিতে বিশেষজ্ঞদের ধারণা, প্রযুক্তির পাঠ নিতে দিনরাত এক করে পড়াশোনা করতে হয় ছাত্রছাত্রীদের৷ তাই সময়মতো নাওয়া-খাওয়ার সময় পান না তাঁরা৷
সমীক্ষা অনুযায়ী, হোস্টেল লাইফের হ্যাংওভার এতটাই থাকে যে, ভাল নম্বর পেয়ে স্নাতক হওয়ার জন্য ৪০ শতাংশ পড়ুয়াই বাড়িতে থাকার চাইতে হোস্টেলে সহপাঠিদের সঙ্গে থাকতে চান৷ আবার ২৭ শতাংশ এমন ছাত্রও রয়েছেন, যাঁরা বাড়ি ফিরে থাকতে চান৷ বাকি ১৯ শতাংশ একা থাকতে ভালবাসেন৷ আর এঁদের মধ্যে ৫২ শতাংশেরই বন্ধুদের সঙ্গে গোয়া কিংবা অন্যান্য জায়গায় বেড়াতে যাওয়ার স্বপ্নপূরণ হয়েছে৷ এমনকী চাকরি পাওয়ার পর অনেকেরই ৫ বছরের মধ্যে বিয়ে করার কোনওরকম ইচ্ছে নেই৷

সর্বশেষ খবর
-
হিমাচলে বচ্ছরকার জলযন্ত্রণা! বৃষ্টি ও ধসে মৃত ১৫৭, নিখোঁজ ২৫৭, অবরুদ্ধ ২৫৯টি রাস্তা
-
মোদি জমানায় কর্পোরেটদের কত ঋণ মকুব? সংসদে তথ্য দিল কেন্দ্র
-
‘নন্দী’র পিঠে চেপে কানওয়ার যাত্রা! ভাইরাল শিবের পবিত্র বাহনের আদলের বাইক
-
পুজো মিটলেই ভোটের বাদ্যি! বাংলায় পুর নির্বাচন কবে? বড় বার্তা অগ্নিমিত্রার
-
দেশে চালু হচ্ছে ১০ ও ২০ টাকার প্লাস্টিকের নোট! রিজার্ভ ব্যাঙ্কের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রের