Madhya Pradesh

সেতু থেকে পড়ল যাত্রীবোঝাই গাড়ি, দুই শিশু-সহ মৃত একই পরিবারের ৮ জন

১৫ জন যাত্রী নিয়ে একটি গাড়ি প্রায় ১৫০ ফুট নিচে পড়ে যায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৫, ১৮:২৮

options
link
সেতু থেকে পড়ল যাত্রীবোঝাই গাড়ি, দুই শিশু-সহ মৃত একই পরিবারের ৮ জন
ছবি: সংগৃহীত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈদ্যর কাছ থেকে ওষুধ নিয়ে ফেরার পথে ভয়ংকর দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে শুকিয়ে যাওয়া নদীতে পড়ল যাত্রীবোঝাই গাড়ি। দুর্ঘটনায় দুই শিশু এবং পাঁচ মহিলা-সহ আটজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম হয়েছেন আরও ছ’জন। মঙ্গলবার সকালে মধ্যপ্রদেশের দামো জেলায় দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এদিন সকাল ১০:১৫ নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ জন যাত্রী নিয়ে একটি গাড়ি নিচে পড়ে যায়। বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে দামো জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে গ্রিন করিডর করে আহতদের উন্নত চিকিৎসার জন্য জব্বলপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই ঘটনার তদন্তকারী আধিকারিক অরবিন্দ সিং জানিয়েছেন, ঘটনাস্থলেই ছ’জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও দু’জনের মুত্যু হয়। মৃতদের মধ্যে ৮ ও ১০ বছর বয়সি দু’জন শিশু রয়েছে। দুর্ঘটনার পর দামোর সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সৌরভ গন্ধর্ব, লোকাল থানার ওসি এবং বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা দুর্ঘটনাস্থলে যান।

Advertisement

এদিকে সোমবার জব্বলপুর-রাইসেন রোডে পথ দুর্ঘটনায় একই পরিবারের ছ’জনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সকলেই একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলেন। মঙ্গলবার ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল আটজনের। পরপর দু’দিনের ঘটনায় সে রাজ্যের পথ নিরাপত্তায় পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.