Maharashtra

মর্মান্তিক! মহারাষ্ট্রে বিরাট ঢেউয়ের গ্রাসে মৃত্যু ৮ কিশোরের, বেড়াতে গিয়ে সমুদ্রস্নানে বিপত্তি

সকলের বয়স ১৬ বছর। ঘটনার পর ডুবুরি নামিয়ে দেহ উদ্ধার করে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ২০:৪১

options
link
মর্মান্তিক! মহারাষ্ট্রে বিরাট ঢেউয়ের গ্রাসে মৃত্যু ৮ কিশোরের, বেড়াতে গিয়ে সমুদ্রস্নানে বিপত্তি
মুহুর্তের ভুলে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

মহারাষ্ট্রের রায়গড়ের জনপ্রিয় পর্যটনস্থল দিভেগর সমুদ্র সৈকত। সেখানেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ভয়াল ঢেউয়ের ঝাপটে ভেসে গিয়ে, ডুবে মৃত্যু হল ৮ নাবালকের। সকলের বয়স ১৬ বছর বলে জানা গিয়েছে। উদ্ধার করা হয়েছে তাদের দেহ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোররা পুনে জেলার আলান্দির ‘উইনার্স একাডেমি’ নামের একটি বেসরকারি কোচিং সেন্টারের পড়ুয়া। দল বেঁধে বেড়াতে এসেছিল দিভেগর সমুদ্র সৈকতে। মোট ৪৮ জনের দলটিতে ছিল ২৫ জন কিশোর এবং ১৭ জন কিশোরী। ৬ শিক্ষকও সঙ্গে ছিলেন। বৃহস্পতি ভোর সাড়ে পাঁচটা নাগাদ সমুদ্রসৈকত পিকনিক করতে পৌঁছায় দলটি। তখনই আট কিশোর সমুদ্রে স্নান করতে নেমেছিল। ওই আটজনেরই মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, মুহুর্তের ভুলে দুর্ঘটনা ঘটে গিয়েছে। ঢেউয়ের শক্তি ও সমুদ্রের গভীরতা আন্দাজ না করে ঝুঁকি নিয়ে অনেকটা ভিতরে চলে গিয়েছিল আট কিশোর। আচমকা একটি বিরাট ঢেউ আছড়ে পড়ে। তাতেই ভেসে গিয়ে, ডুবে মৃত্যু হয় ৮ জনের। সৈকতে ‘ওয়াটার স্পোর্টসে’র ব্যবসা ভাউ সালুনখের। ঘটনা নজরে পড়া মাত্র তিনি এবং তাঁর সঙ্গীরা জলে নামেন। জীবনের ঝুঁকি নিয়েও কিশোরদের বাঁচাতে পারেননি তাঁরা। যদিও আটজনের দেহ উদ্ধার করেন। পুলিশ, ভাউ সালুনখের গোটা দল, এমনকী বেড়াতে আসা পর্যটকদের কেউ কেউ কিশোর বুকে পাম্প করে কৃত্রিমভাবে শ্বাস ফেরানোর চেষ্টা করেন। যদিও সব চেষ্টাই শেষ পর্যন্ত বিফলে যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.