সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ৮ বছরের শিশুকন্যার গণধর্ষণের (Gang Rape) ঘটনায় উত্তাল রাজধানী দিল্লি (Delhi)। উত্তর-পূর্ব দিল্লির শাস্ত্রী পার্ক এলাকার বাসিন্দা নির্যাতিতাকে ধর্ষণের অভিযোগে দুই নাবালককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, শিশুকন্যাটির অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালের আইসিইউতে ভরতি করা হয়েছে।
ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে শিশুটি নিজের বাড়ির সামনে খেলছিল। সেই সময়ই এলাকারই এক ১২ বছরের বালক তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় নিজের বাড়িতে। সেখানেই তাকে ধর্ষণ করে সে ও তার এক সঙ্গী। পরে বিকেলে বাড়ি ফিরে শিশুটি যন্ত্রণার কথা জানায় বাড়িতে। তখনই পুরো বিষয়টি জানতে পারে তার বাড়ির লোক। তার মা তাকে নিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। পরে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের।
[আরও পড়ুন: পদ্মভূষণ প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব ভট্টাচার্য]
দিল্লির মহিলা কমিশন এই ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে। কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল জানিয়েছেন, ”৮ বছরের ওই শিশুকন্যাটি নৃশংস ধর্ষণের শিকার হয়েছে। অবর্ণনীয় কষ্টের মধ্যে রয়েছে সে। তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার গোপনাঙ্গে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। যারা ৮ বছরের এক শিশুকে ধর্ষণ করতে পারে তারা মানুষ নয়! অপরাধীদের কঠোরতম সাজা দেওয়া উচিত। আমি ইতিমধ্যেই দিল্লি পুলিশকে একটি নোটিশ পাঠিয়েছি। ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে বিস্তারিত অ্যাকশন রিপোর্ট চেয়ে। সেই সঙ্গে এফআইআরের বিবরণ ও অভিযুক্তদের গ্রেপ্তারি সম্পর্কেও বিশদে জানতে চাওয়া হয়েছে।”
ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষাও করা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরই দ্রুত তাকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই তাকে আইসিইউতে ভরতি করা হয়।
[আরও পড়ুন: ‘তালিবান মনে করে আমার শরীরটাও ওদের’, বিস্ফোরক দাবি একমাত্র আফগান পর্ন তারকার]
সর্বশেষ খবর
-
প্রযোজক-পরিচালকদের সঙ্গে উদ্দাম যৌনতা! নায়িকা বউমাকে শায়েস্তা করতে গোয়েন্দা লাগাল শ্বশুরবাড়ি
-
আরশোলাই বন্ধু! চলে যেতেই নিঃসঙ্গ জাপানের প্রধানমন্ত্রী, বললেন, ‘একাকিত্বে ভুগছি’
-
উচ্চস্বরে বাজছিল ডিজে! মন্দিরে পুজো দিতে গিয়ে মৃত্যু বৃদ্ধার
-
৫ বছর পর ফের খুলল পথ, কেমন হল রোমাঞ্চকর কৈলাস মানস সরোবর যাত্রা?
-
গ্যারাজে উদ্ধার ত্রাণ সামগ্রী! এবার গ্রেপ্তার গোবরডাঙা পুরসভার প্রাক্তন পুরপ্রধান