সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮০ বছরের এক অশীতিপর বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল বছরে ২৫-এর এক দিনমজুরকে৷ মঙ্গলবার নৈনিতালে এমন ঘটনায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য৷ স্থানীয় বাসিন্দা ওই দিনমজুরের এমন কীর্তিতে রীতিমতো হতবাক প্রত্যেকে৷
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে মদ্যপ অবস্থায় ওই দুর্বৃত্ত ওই বৃদ্ধার বাড়িতে চড়াও হয় এবং তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ৷ ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন ওই বৃদ্ধা৷ এরপর নিজের নাতিকে এই ঘটনার বিষয়ে জানান নির্যাতিতা বৃদ্ধা৷ তারপরই তাঁর নাতি প্রতিবেশীদের খবর দেন৷ পুলিশ এসে অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায়৷ অতিরিক্ত পুলিশ সুপার যশবন্ত সিং চৌহান জানিয়েছেন, মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলেছে৷ ধৃতের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয়েছে৷
উল্লেখ্য, চলতি বছরই মার্চ মাসে হোলির দিন পন্তনগরে তিন প্রতিবেশীর হাতে একইভাবে গণধর্ষিত হন এক ৮০ বছরের বৃদ্ধা৷ তারপর অত্যাধিক রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় তাঁর৷
সর্বশেষ খবর
-
অবসর নেওয়ার পরই শ্রীলঙ্কা সিরিজে ফিরছেন রাহানে! তুঙ্গে চর্চা
-
নেতাজিকে ‘অসম্মানে’ পুলিশকে কঠোর ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেপ্তার হবেন অনন্ত মহারাজ?
-
ফাটতে পারে অ্যাপেন্ডিক্স! ছ’বছরের শিশুর কঠিন অস্ত্রোপচার সফল রানাঘাট মহকুমা হাসপাতালে
-
জাহ্নবীর ‘অশ্লীল কন্টেন্ট’ মামলা: তারকা হলেই সব নিয়ন্ত্রণ করা যায়? প্রশ্ন দিল্লি হাই কোর্টের
-
বিজেপি নেতার বাড়ির পাঁচিলে সাদা থান, গাঁদার মালা, হুমকি চিঠিতে লেখা, ‘সাবধান হয়ে যা, নইলে…!’