দিল্লিতে একটি চারতলা বাড়িতে বিধ্বংসী আগুন। ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন আরও দু’জন। কিন্তু ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, বাতানুকুল যন্ত্রে বিস্ফোরণে জেরেই দুর্ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন:
পুলিশ এবং দমকল সত্রে খবর, রবিবার ভোর ৪টে নাগাদ বিবেক বিহার এলাকায় অবস্থিত ওই বাড়িটিতে আচমকা আগুন লগে যায়। কালো ধোঁয়া ঢাকে গোটা এলাকা। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকলের ১৪টি ইঞ্জিন। আগুনের জেরে বাড়ির ভিতরেই আটকে পড়েন বহু বাসিন্দা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। তবে ঘটনায় অগ্নিদগ্ধ এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
দমকলসূত্রে খবর, বাড়িটির দোতলায় প্রথমে আগুন লাগে। তারপর তা দ্রুত ছড়িয়ে পড়ে। দশজনেরও বেশি বাসিন্দাকে বাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রে আসে বলে খবর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে আগুন লাগল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের