Madhya Pradesh

বাড়িতে ঢুকে ৯০ বছরের বৃদ্ধাকে ৪ জন মিলে গণধর্ষণ! প্রকাশ্যে বিজেপিশাসিত রাজ্যের ভয়ংকর ছবি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল ছাড়াও আরও তিনটি দল গঠন করা হয়েছে। এমনকী দুষ্কৃতীদের বিরুদ্ধে ১০ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করেছেন তদন্তকারীরা। গোটা ঘটনায় ক্ষুদ্ধ এলাকাবাসী। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন তাঁরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৬, ১৪:৪৩

options
link
বাড়িতে ঢুকে ৯০ বছরের বৃদ্ধাকে ৪ জন মিলে গণধর্ষণ! প্রকাশ্যে বিজেপিশাসিত রাজ্যের ভয়ংকর ছবি
প্রতীকী ছবি।

বাড়িতে ঢুকে ৯০ বছরের এক বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ উঠল ৪ যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায়। বর্তমানে নির্যাতিতা হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এদিন রাতে গ্রামের বাড়িতে একাই ছিলেন ওই বৃদ্ধা। অভিযোগ, সেই সময় চার যুবক মুখোশ পড়ে তাঁর বাড়িতে জোর করে প্রবেশ করেন। এরপরই তাঁরা বৃদ্ধাকে গণধর্ষণ করেন বলে অভিযোগ। পরদিন সকালে নির্যাতিতা তাঁর কন্যাকে গোটা ঘটনাটি জানান। তড়িঘড়ি তিনি সেখানে উপস্থিত হন। তারপরই মেডিক্যাল পরীক্ষার জন্য বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করানো হয়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতেই লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। তবে অভিযুক্তদের এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি। তাঁদের খোঁজে চলছে তল্লাশি। হাসপাতাল সূত্রে খবর, নির্যাতিতা এখন সংকটমুক্ত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল ছাড়াও আরও তিনটি দল গঠন করা হয়েছে। এমনকী দুষ্কৃতীদের বিরুদ্ধে ১০ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করেছেন তদন্তকারীরা। গোটা ঘটনায় ক্ষুদ্ধ এলাকাবাসী। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন তাঁরা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.