সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহরমের শোভাযাত্রায় নেশাগ্রস্ত তিন ব্যক্তির হাতে খুন হল ১৯ বছরের এক যুবক৷ এই ঘটনাকে কেন্দ্র করে বেঙ্গালুরুর কে আর পুরম এলাকায় চাঞ্চল্য ছড়ায় সোমবার রাতে৷ পুলিশ সূত্রের খবর, নিহত যুবক আজমত পাশা মহাদেবপুর এলাকার টেন্ট রোডের বাসিন্দা৷ তাঁর বাবা নবিদ পেশায় মেকানিক৷
সোমবার রাতে আজমত ও তাঁর দাদা সৈয়দ রোশন মহরমের শোভাযাত্রায় অংশগ্রহন করেন৷ সেখানেই ভুল বশত অভিযুক্তদের মধ্যে অন্যতম সুহেল নামের এক ব্যক্তির পায়ে ধাক্কা লাগে রোশনের৷ সেই সূত্র ধরেই তাদের মধ্যে বচসা শুরু হয়৷ আজমতও এই বচসায় জড়িয়ে পড়ে৷ তর্ক চলাকালীন আজমত সুহেলের গায়ে হাত তোলে৷ এরপরই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে৷ সুহেল নামের ওই অভিযুক্ত তার আরও দুজন সঙ্গীকে ফোন করে ঘটনাস্থলে ডাকে৷ এবং তিনজন মিলে আজমতকে আক্রমণ করে৷ সেই পরিস্থিতিতেই ছুরি দিয়ে সুহেল আজমতকে খুন করে বলে অভিযোগ৷ খুন করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই তিন অভিযুক্ত৷ পথচারীরা তৎক্ষনাৎ আজমতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷ হাসপাতালেই মৃত্যু হয় তাঁর৷ আজমতের পরিবারের অভিযোগের ভিত্তিতেই তিন অভিযুক্তর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তাদের গ্রেফতার করে পুলিশ৷
সর্বশেষ খবর
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর
-
কবে রাজ্যে ছাত্রভোট? বারাসত বিশ্ববিদ্যালয় সমাবর্তনে বড় ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী
-
আমেরিকা-ইরান সংঘাতে এবার অনমনীয় ‘বাহুবলী’র প্রবেশ! পেজেস্কিয়ানের বার্তায় চমক তেহরানের
-
এবার পানীয় জলের উৎসসন্ধানে ভারত-ফ্রান্স যৌথ মহাকাশ অভিযান, আকাশে উড়ে জল খুঁজবে ‘তৃষ্ণা’
-
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কিশোরীকে ‘অত্যাচার’! ধৃত ২ অভিযুক্ত