সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে গণধর্ষণের শিকার হলেন এক মহিলা৷ পরিচিত বন্ধুর বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা৷ বাড়ি পৌঁছে দেওয়ার নাম করেই ফাঁকা এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে তাঁকে এমনটাই দাবি ওই মহিলার৷
ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উত্তরপ্রদেশের মিরাটে৷ পুলিশের অনুমান, মহিলাকে পানীয়তে মাদক মিশিয়ে তা খাওয়ানো হয়৷ এর ফলে অজ্ঞান হয়ে যান ওই মহিলা৷ সেই সুযোগের নিয়েই তাঁকে ধর্ষণ করা হয়৷
নির্যাতিতা তাঁর বয়ানে পুলিশকে জানিয়েছেন, বাড়ি ফেরার আগেই দুই অভিযুক্ত তাকে ঠান্ডা পানীয় দেয়৷ তাদের মধ্যে অন্যতম অঙ্কিত ওই মহিলার পূর্ব পরিচিত ছিল৷ তাদের দেওয়া পানীয় খেয়েই সংজ্ঞা হারান তিনি৷ তারপর তাঁকে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে তারা৷ ঘটনার পর রাস্তার ধারেই তাঁকে ফেলে রেখে পালিয়ে যায় অঙ্কিত ও তার সঙ্গী৷
পুলিশ সূত্রের খবর, ধর্ষণের ঘটনার সত্যতা যাচাই করতে নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করানো হচ্ছে৷ দুই অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
এবার হিন্দি হবে শীর্ষ আদাতের সরকারি ভাষা! জনস্বার্থ মামলা নিয়ে কী বলল সুপ্রিম কোর্ট?
-
টি-২০ বিশ্বকাপে ভিরমি খেয়েছিল ইংল্যান্ড, এবার এশিয়াডে আফগানদের হারিয়ে চমক নেপালের
-
উজ্জ্বল পাড়িক্কল, দাপট দলীপ ফাইনালের ‘নায়কে’র! অজিদের বিরুদ্ধে দাপুটে টেস্টজয় ভারতের
-
পুজোর আগেই ঢুকবে অন্নপূর্ণার টাকা! ‘সবাইকে দিয়ে দেব’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
যৌন হেনস্তা মামলায় ব্রিজভূষণকে ফের চ্যালেঞ্জ, ‘বেকসুর খালাস’ রায়ের বিরুদ্ধে আদালতে কুস্তিগিররা