সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত তিনদিন ধরেই পশ্চিম দিল্লির নিহাল বিহারের ফার্মহাউসটি বন্ধ ছিল৷ কেয়ারটেকারও ছিলেন ছুটিতে৷ কিন্তু গতকাল সন্ধেবেলা ফিরে এসে গার্ড রুমের দরজা খুলতেই কেয়ারটেকার দেখলেন দুটি শিশু মাটিতে নিস্তেজ অবস্থায় পড়ে রয়েছে৷ তড়িঘড়ি পুলিশে খবর দেন কেয়ারটেকার৷ তারপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশু দুটিকে৷ সেখানেই একজনকে মৃত বলে ঘোষণা করা হয়৷
প্রাথমিক পর্যবেক্ষণের পর ডাক্তার জানিয়েছেন তিনদিন অনাহারে থাকার ফলেই এই ঘটনা ঘটে৷ আশঙ্কাজনক অবস্থায় মৃতার দিদি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷
মৃত শিশুটির বাবা মনোজ কুমার জানিয়েছেন, তাঁর দুই মেয়ে লক্ষ্মী এবং বিনীতা৷ লক্ষ্মীর বয়েস তিন এবং বিনীতার বয়েস এক বছর৷ তিনদিন আগে মনোজ দেখেছিলেন, তাঁর মেয়ে লক্ষ্মী ছোটবোনকে সঙ্গে নিয়ে ওই ফার্ম হাউসের দিকে যাচ্ছে৷ কিন্তু তারপরে রাত গড়িয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পুলিশের কাছে অপহরণের অভিযোগ দায়ের করেন মনোজ৷
পুলিশ সূত্রের খবর, রবিবার রাত পর্যন্ত তারা নিখোঁজ দুটি মেয়ের খোঁজ চালায়৷ কিন্তু কোনও খোঁজ মেলেনি৷ মৃতার বাবা কেয়ারটেকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেছেন থানায়৷ লক্ষ্মীকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, খেলতে খেলতে তারা ওই বাড়িতে যায়৷ কিছুক্ষণ পরেই তারা তালা বন্ধ করার আওয়াজ পেয়ে চিৎকার করলেও কেউ সাড়া দেয়নি৷ এর চেয়ে বেশি কিছু বলার মতো শারীরিক অবস্থায় সে নেই বলেই জানা গিয়েছে৷
ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর বিক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা৷ তাঁরা ওই অভিযুক্ত কেয়ারটেকারের বাইকে আগুন লাগিয়ে দেয়৷ ক্ষুব্ধ জনতার হাত থেকে রেহাই দিতেই পুলিশ ওই কেয়ারটেকারকে নিজেদের হেফাজতে নিয়েছে৷
সর্বশেষ খবর
-
নথি দিচ্ছিলেন না স্বামী, অন্নপূর্ণার ফর্ম নিয়ে অশান্তি! স্ত্রীকে খুন করে আত্মঘাতী ব্যক্তি
-
পেনাল্টি বক্সের সামনে অর্ধগোলাকৃতি জায়গা, কী কাজ ‘ডি বক্সে’র? বিশ্বকাপের মাঝে জানুন খুঁটিনাটি
-
যুদ্ধের জেরে জ্বালানি তেলের সংকটে খোদ রাশিয়া! ‘পরিস্থিতি গুরুতর’, মানলেন পুতিন
-
শান্তিপুরে স্কুলের ছাদে বোমা! স্কুল চত্বরে ‘সমাজবিরোধীদের ঠেক’, নিরাপত্তার দাবিতে সরব কর্তৃপক্ষ
-
বারো হাজারের বেতনে ২৫ লাখের ফ্ল্যাট! রাম মন্দিরের ‘চোর’ লবকুশের সম্পত্তি দেখে থ পুলিশ