সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষিকার অতিরিক্ত শাসন! আর তার জেরেই দৃষ্টিশক্তি হারাল সাফান খান নামে পঞ্চম শ্রেণির এক ছাত্র। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মীরাটের শারদান পাবলিক স্কুলে। এই ঘটনায় ইতিমধ্যে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রের পরিবার। তদন্তের আশ্বাস দিয়েছেন মীরাটের এসপি।
[ট্রাম্পকে গুন্ডা, যুদ্ধপিপাসু বলে আক্রমণ উত্তর কোরিয়ার]
বর্তমানে অধিকাংশ সময়েই শিক্ষকের মারে পড়ুয়াদের আহত হওয়ার ঘটনা সামনে আসে। মাঝেমধ্যেই এই ধরনের ঘটনা শোনা যায়। সেরকমই একটি ঘটনা এই শারদান পাবলিক স্কুলে ঘটল। কিন্তু কী দোষ ছিল পঞ্চম শ্রেণির ছাত্রর? জানা গিয়েছে, পাশের এক বন্ধুর কাছ থেকে খাতা আনতে গিয়েছিল সাফান। আর এজন্য নিজের জায়গা ছেড়ে উঠেছিল। কিন্তু কাউকে না জানিয়ে কেন সে জায়গা ছেড়েছে? সেই দোষেই পিছন থেকে এসে সাফানকে চড় মারেন অভিযুক্ত শিক্ষিকা। আর আঘাত এতটাই জোরাল ছিল যে ক্ষতিগ্রস্ত হয় সাফানের চোখের পর্দা। ঝিল্লি নষ্ট হয়ে যায় চোখের। ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে সে।
[সন্তানদের দুর্ব্যবহার, একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেও অবাক রক্ষা প্রৌঢ়ার]
এরপর বাড়ি ফিরে মা-বাবাকে সাফান জানায়, সে ডান চোখে ঠিকমতো দেখতে পাচ্ছে না। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানিয়ে দেন, ডান চোখের ঝিল্লি ফেটে গিয়ে সাফান প্রায় ৯০ শতাংশ দৃষ্টিহীন হয়ে পড়েছে। এরপরই বিষয়টি স্কুলে জানাতে গেলে স্কুল কর্তৃপক্ষ সাফানের মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার করে। তারপরই পুলিশে বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সাফানের বাবা। পাশাপাশি প্রশ্ন তোলেন, নামী স্কুলে মোটা অঙ্কের বেতন দিয়ে ছেলেকে ভর্তি করেও কেন এই অবস্থার সম্মুখীন হতে হল? অভিযোগ পেয়ে ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ।
[বানেরঘাট্টা জাতীয় উদ্যানে বাঘের ছানার হামলায় মৃত্যু নিরাপত্তাকর্মীর]
সর্বশেষ খবর
-
‘ভুয়ো’ প্রকল্প দেখিয়ে ১৩১ কোটি আদায়! কলকাতা-সহ দেশের ২০ জায়গায় তল্লাশি ইডির
-
যত কাণ্ড রেজিনগরে! ‘বাঁশি’ হাতছাড়া হতেই গর্জে উঠলেন হুমায়ুন-পুত্র, মনে করালেন ২০১৬-র ‘ইতিহাস’
-
ট্রাম্পের রোষানলে বাক স্বাধীনতা! ‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমকে ‘নিষিদ্ধ’ ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
-
‘লর্ডে’র ব্যাটে লর্ডসে সেঞ্চুরি, ২২ গজে মায়ের টোটকা! টিভি শোয়ের অভিষেকে সিক্রেট ফাঁস রোহিতের
-
ভাষা-ধর্মের নামে বিভেদ নয়, রাধাষ্টমীর সন্ধ্যায় ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর