Hyderabad

‘যাত্রী সেজে উঠেছে জঙ্গি, বিস্ফোরণে ওড়াবে বিমান’, হায়দরাবাদে গাল্ফ এয়ারের উড়ানে বোমাতঙ্ক

হুমকি ইমেলে জানানো হয়, বিমানটিতে রয়েছে জঙ্গি সংগঠনের একাধিক সদস্য। তাঁরা যে কোনও মুহূর্ত ভয়ংকর বিস্ফোরণ ঘটাবে উড়ানে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১৭:২৫

options
link
‘যাত্রী সেজে উঠেছে জঙ্গি, বিস্ফোরণে ওড়াবে বিমান’, হায়দরাবাদে গাল্ফ এয়ারের উড়ানে বোমাতঙ্ক
প্রতীকী ছবি।

গাল্ফ এয়ারের মানামা-হায়দরাবাদ উড়ানে বোমাতঙ্ক। বাহারিনের রাজধানী শহরের বিমানবন্দর থেকে ওড়ার কিছু পরে বিমানসংস্থা একটি ইমেল পায়। সেখানে জানানো হয়, বিমানটিতে রয়েছে জঙ্গি সংগঠনের একাধিক সদস্য। তাঁরা যে কোনও মুহূর্ত ভয়ংকর বিস্ফোরণ ঘটাবে। যদিও হুমকি ইমেল নজরে আসার পরে পরে হায়দরাবাদ বিমানবন্দরে নির্বিঘ্নে পৌঁছায় বিমানটি। দ্রুত বিমান ফাঁকা করে তল্লাশি শুরু হয়েছে। এখনও পর্যন্ত বিস্ফোরক উদ্ধার হয়নি বলেই খবর।

Advertisement

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, গাল্ফ এয়ারের জিএফ২৭৪ মানমা-হায়দরাবাদ বিমানটি সকাল সাড়ে দশটা নাগাদ হুমকি ইমেল পায়। একটি অজ্ঞাত ইমেল অ্যাড্রেস থেকে একাধিক বিমানবন্দর ইমেল অ্যাড্রেসে পাঠানো হয় হুমকি ইমেল। সেখানে লেখা হয়েছে, “পবিত্র জেহাদ: বাহারিনের বিমানটি হায়দরাবাদে পোঁছানোর পরেই বিস্ফোরণ ঘটবে।” ইমেল করা অজ্ঞাত ব্যক্তি দাবি, সে তামিল লিবারেশন অর্গানাইজেশন নামের একটি সংগঠনের প্রতিনিধি।

Advertisement

হুমকি ইমেল মিলতেই সতর্কতামূলক ব্যবস্থা নেয় হায়দরাবাদ বিমানবন্দর কর্তৃপক্ষ। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বিমানবন্দরের ভেতরে এবং আশেপাশে নজরদারি শুরু করে। বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড বিমানবন্দরে পৌঁছে ব্যবস্থা নেয়। শুরু হয় তল্লাশি। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরক উদ্ধার হয়নি। কর্তৃপক্ষ ই-মেলের উৎস খুঁজে বের করতে এবং প্রেরককে শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.