সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৈশাচিক ঘটনার সাক্ষী হল কর্নাটক। রাজ্যের কোলার জেলায় লুটপাটের পর ধর্ষণ করে খুন করা হল ৮০ বছরের বৃদ্ধাকে। নির্যাতিতার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবীণাকে নৃশংস খুনের পিছনে ডাকাতি ছাড়া অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
কোলার জেলার শ্রীনিবাসপুরা শহরে ঘটনাটি ঘটেছে। নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় বাসের জন্য অপেক্ষা করছিলেন ওই বৃদ্ধা। তখনই তাঁর পিছু নেন অভিযুক্ত। এক সময় জোর করে নির্জন জায়গায় নিয়ে গিয়ে বৃদ্ধাকে ধর্ষণ করেন তিনি। পুলিশের দাবি, ধর্ষণের পর বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। এরপর মৃতার ব্যাগ থেকে ১৫,০০০ টাকা নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত।
পুলিশের দাবি, সিসি ফুটেজে দেখা গিয়েছে বৃদ্ধাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে অভিযুক্ত। ওই ফুটেজ দেখেই ঘটনাস্থলে তদন্তে নামেন তদন্তকারীরা। সেই সময় প্রমাণ লোপাটে সেখানে ফিরে এসেছিল অভিযুক্ত। তখনই তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জানিয়েছে, বৃদ্ধাকে ধর্ষণ ও খুনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত। ডাকাতি, ধর্ষণ ও খুনের মামলা রুজু করা হয়েছে যুবকের বিরুদ্ধে।
সর্বশেষ খবর
-
নেপাল, সিকিমের পর উত্তরাখণ্ড, নিমেষে ধসে গেল পাহাড়ের একাংশ, প্রকাশ্যে ভয়াল ভিডিও
-
স্বামীকে খুন করতেই হবে! সর্বস্ব বিক্রি করে সুপারি দিলেন স্ত্রী, প্রৌঢ়ার কাণ্ডে হইচই
-
আজমল কাসভের চরিত্রে ললিত প্রভাকর, কে এই পর্দার ২৬/১১ মুম্বই হামলার সন্ত্রাসবাদী?
-
কোটিপতি হওয়া স্বপ্ন, চুরি করা পাখার কয়েল বিক্রির টাকায় লটারি কিনে গ্রেপ্তার ব্যক্তি
-
মহম্মদ আটার মতোই মগজে কিলবিল জেহাদের পোকা! ফ্লাই দুবাই বিমানের পাইলটকে নিয়ে কী বলছেন নেতানিয়াহু