বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে মোদিকে, ফোনে এল হুমকি

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০১৭, ০৯:৫১

options
link
বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে মোদিকে, ফোনে এল হুমকি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উড়ো ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুন করার হুমকি এল। এবার পুলিশের কন্ট্রোল রুমে নয়, সাতনার এক ব্যক্তির মোবাইলে। ফোনে তাঁকে বলা হয়, বোমা হামলায় মোদিকে উড়িয়ে দেওয়ার ছক কষা হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তির থেকে এমন ফোন পেয়ে বেশ ঘাবড়েই যান সাতনার ওই বাসিন্দা। সোমবার রামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

Advertisement

[পুলওয়ামায় বাজল পাক অধিকৃত কাশ্মীরের জাতীয় সঙ্গীত, দেখুন ভিডিও]

পুলিশকে তিনি জানান, ৭৯৬৫১২১৯ নম্বর থেকে তাঁর কাছে ফোনটি এসেছিল। তাঁকে জানানো হয়, আগামী ২৫ মে মুম্বইয়ের কল্যাণে একটি বিশাল মিছিল বেরোনোর কথা। সেখানেই বোমা মেরে প্রধানমন্ত্রীকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। সেই পরিকল্পনায় নাকি ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে যুক্ত রয়েছে আরও দু’জন। এবং সাতনার বাসিন্দাকে নিজেদের দলে চেয়েই ফোনটি করা হয়েছিল। এমনকী মোদিকে উড়িয়ে দিতে পারলে তাঁকে ৫০ কোটি টাকা দেওয়ারও লোভ দেখানো হয়। কিন্তু কোনও প্রস্তাবেই রাজি হননি ব্যক্তি। প্রথমে মনে হয়েছিল হয়তো কোনও উড়ো ফোন। নেহাতই ঠাট্টা করার জন্য এসব বলা হচ্ছে। কিন্তু যেখানে প্রধানমন্ত্রীর নাম জড়িয়ে রয়েছে, সেখানে কোনও ঝুঁকি না নিয়েই পুলিশের দ্বারস্থ হন তিনি। পুলিশকে কথপোকথনের রেকর্ডিংও জমা দিয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ভারতের পাশে দাঁড়িয়ে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে হুঁশিয়ারি ট্রাম্পের]

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তাদেরও প্রাথমিক ধারণা হয়তো এটি ভুয়ো ফোন। তবে সাতনার এসএইচও জানান, “আট সংখ্যার নম্বরটি কোনও বিদেশি নম্বর বলে মনে করা হচ্ছিল। তবে ইন্টারনেটে চেক করে জানা যায়, নম্বরটি আহমেদাবাদের। অচেনা ব্যক্তির কথার মধ্যে গুজরাটি টানও রয়েছে। সাতনা পুলিশ ও সাইবার বিভাগ বিষয়টি খতিয়ে দেখছে। সাতনা জেলা থেকে এর আগে দুই পাকিস্তানি চরকে গ্রেপ্তার করেছিল ভোপাল এটিএস। তাই খুনের হুমকির ফোনটিও হালকাভাবে নেওয়া হচ্ছে না।”

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.