সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিভাবকের শাসন থেকে বাঁচতে ধর্ষণের মিথ্যা গল্প তৈরি করল বেঙ্গালুরুর এক নাবালিকা৷ এমনকী তার গল্পের জেরে গ্রেফতার হল তার প্রেমিক ও এক বন্ধু৷ এই ঘটনায় বিস্মিত পুলিশ ও নাবালিকার পরিবার৷
সূত্রের খবর, মঙ্গলবার রাত ১০.৩০-এ বাড়ি থেকে বেরিয়ে যায় ওই নাবালিকা৷ রাত দুটো পর্যন্ত মেয়ে বাড়ি না ফেরায় দুশ্চিন্তাগ্রস্ত অভিভাবক ছুটে যায় পুলিশের কাছে৷ যদিও রাত ২.৩০ নাগাদ নিজেই বাড়ি ফেরে সে৷ অভিভাবক শাসন করবে এই ভয়ে সে সাজায় ধর্ষণের মিথ্যা গল্প! জানায়, তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করেছে তিন যুবক৷ ঘটনার বিবরণ শুনে আতঙ্কিত বাবা মা পুলিশের কাছে অভিযোগ জানায়৷
পুলিশ মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করায় মেয়েটি প্রথমে জানায় ৩ জন যুবক তাকে একটি ইনোভা গাড়িতে তুলে নিয়ে যায় একটি নির্জন জায়াগায়৷ সেখানেই ধর্ষণ করার চেষ্টা করে তারা৷ কিন্তু তার দাবি ওই গাড়িতে কোনও নম্বর প্লেট ছিল না৷
মেয়েটির কথায় পুলিশের সন্দেহ হওয়ায় তারা তদন্ত শুরু করে৷ এবং তদন্তেই জানা যায় ঘটনাটা৷ ওই নাবালিকার নির্দেশেই ফারহান ও সন্দীপ নামে বন্ধুরা তার সঙ্গে দেখা করতে আসে একটি মন্দিরের সামনে৷ সেখান থেকে ফারহানের গ্যারাজে খানিক সময় কাটায় তারা৷ ফারহান ও তার কথোপকথনই প্রমাণ যে তারা একে অপরের পরিচিত এবং ঘনিষ্ঠ সম্পর্কও আছে তাদের মধ্যে৷
ফের নাবালিকাকে জেরা করে পুলিশ সত্য উদঘাটন করে৷ নাবালিকা পুলিশি জেরায় স্বীকার করে সে ফারহানকে ভালবাসে এবং তার পরিবার কিছুতেই এই সম্পর্কে রাজি নয়৷ উপরন্তু তার অভিভাবকরা ১৮ বছর হওয়ার সঙ্গে সঙ্গেই তার বিয়ে দিয়ে দেওয়ার কথা বলেছে৷ তাই সে ফারহানের সঙ্গে দেখা করতে গিয়েছিল৷ বাড়ি ফেরার পথেই সম্ভবত কোনও ভাবে আঘাত পায় ওই নাবালিকা৷ সেই আঘাতের চিহ্ন দেখিয়েই এই গল্প ফাঁদে সে৷
যদিও পরিবারের তরফ থেকে অভিযোগ না তুলে নেওয়ায় গ্রেফতার হয়েছে নাবালিকার প্রেমিক ফারহান আহমেদ ও তার বন্ধু সন্দীপ সেন৷
সর্বশেষ খবর
-
প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোয় কানাডা, ‘তোমরাই নায়ক’, ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত কোচ
-
৭০ লক্ষ টাকা ‘তোলাবাজি’, গ্রেপ্তার ফিরহাদ ‘ঘনিষ্ঠ’ প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল
-
ট্রাম্পের রোষে কঙ্গোর সুপার ফ্যান! মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না মিচেল
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?