সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মুর এক সরকারি হাসপাতালে সদ্যোজাতর মৃত্যু ঘিরে ছড়াল চাঞ্চল্য ৷ পরিবারের অভিযোগ, ইঁদুরের কামড়েই মৃত্যু হয়েছে ওই শিশুর৷
পুলিশ সূত্রে খবর, গুলাম হাসিন নামের এক যুবক তাঁর গর্ভবতী স্ত্রীকে ওই সরকারি হাসপাতালে ভর্তি করেন৷ বৃহস্পতিবার তাঁর স্ত্রী পুত্র সন্তানের জন্ম দেন৷ বিকেলে গুলাম হাসিন গিয়ে দেখেন, প্রসূতি বিভাগে তাঁর মৃত সন্তান পড়ে রয়েছে৷ তিনি দাবি করেন, মৃত সদ্যোজাতর শরীরে একাধিক ক্ষত ছিল৷ তিনি নিশ্চিত ইঁদুরের কামড়েই মৃত্যু হয়েছে তাঁর সন্তানের৷ এরপরই গুলাম হাসপাতাল কর্তৃপক্ষর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন৷
হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিলেও তাদের দাবি, শারীরিক অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে ওই শিশুর৷ তবে সদ্যোজাতর শরীরের ক্ষত যে ইঁদুরের কামড়েই তাও স্বীকার করে নিয়েছে কর্তৃপক্ষ৷ কিন্তু তা শিশুটির মৃত্যুর পর হয়েছে বলেই দাবি হাসপাতালের৷
জম্মুর স্বাস্থ্য দফতরের ডিরেক্টর গুরুজিৎ সিং জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷ তদন্তে স্বাস্থ্য বিভাগের কোনও কর্মীর গাফিলতি ধরা পড়লে তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস তাঁর৷
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!