সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনশনে বসছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান৷ জাল্লিকাট্টু নিয়ে লড়াই করছে তামিলনাড়ু৷ সেই স্পিরিটকে সমর্থন করতেই তাঁর এই পদক্ষেপ৷
জাল্লিকাট্টু নিয়ে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভে উত্তাল তামিলনাড়ু৷ ঐতিহ্যবাহী এ রীতির উপর জারি হওয়া নিষেধাজ্ঞা, কিছুতেই মেনে নিতে পারছেন তামিলনাড়ুর সাধারাণ মানুষ৷ দফায় দফায় চলছে বিক্ষোভ প্রতিবাদ৷ এই পরিস্থিতিতে সমাধান সূত্রের খোঁজে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পন্নিরসেলভম৷ পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী৷
I’m fasting tomorrow to support the spirit of
Tamilnadu!Advertisement— A.R.Rahman (@arrahman) January 19, 2017
এদিকে এই ইস্যুতে তামিলনাড়ুর সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন সেলেবরাও৷ রজনীকান্ত, কামাল হাসানরা আগেই তাঁদের সমর্থন জানিয়েছিলেন৷ এদিন বিশ্বনাথন আনন্দও জাল্লিকাট্টুকে সমর্থন করেছেন৷ একধাপ এগিয়ে আগামিকাল অনশনে বসার কথা ঘোষণা করেছেন এ আর রহমান৷ তামিলনাড়ুর স্পিরিটকে সমর্থন জানাতেই তাঁর এই পদক্ষেপ৷
My state rises again. In unison . In peace. Proud to be a #tamizhanda.Genext here are modern yet culturally rooted. #JusticeforJallikattu
— Viswanathan Anand (@vishy64theking) January 19, 2017
এদিকে জাল্লিকাট্টুর ঐতিহ্যকে পূর্ণ সমর্থন জানিয়েছেন শ্রী শ্রী রবিশঙ্করও৷
Pongal is the biggest festival in Tamil Nadu,bigger than Holi and Diwali,and #jallikattu is an intergral part of Pongal:Sri Sri Ravi Shankar pic.twitter.com/rGqw9r1lxZ
— ANI (@ANI_news) January 19, 2017
সর্বশেষ খবর
-
পারেনি ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা! অস্ট্রেলিয়াকে হারিয়ে অজিভূমে অনন্য নজির বাংলাদেশের
-
আলুর দোকানে খদ্দের টানতে লাস্যময়ী নর্তকী ভাড়া! বেচাকেনার মধ্যেই ‘ছম্মক ছল্লো’ নাচ, ভাইরাল ভিডিও
-
‘আমার উপর দলের বিশ্বাসই নেই’, কেরিয়ার সায়াহ্নে কাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ জাদেজার?
-
বাড়ছে জনসংখ্যার বয়স, ধনী হওয়ার আগেই ‘বুড়ো’ হবে দেশ, বলছে সমীক্ষা
-
‘কিছু বখাটের নোংরা কথা, দলেও একজন আছে’, আশিসের মৃত্যুতে কাদের নিশানা অনুব্রতর?