সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে (Rajasthan) ৯ বছরের শিশুকে হত্যার অভিযোগ উঠল তাঁরই আত্মীয় ১৫ বছরের এক নাবালিকার বিরুদ্ধে। তলোয়ার দিয়ে সম্পর্কে ভাইজি ওই শিশুটির মাথা কেটে নেয় নাবালিকা। ভয়ংকর এই ঘটনা ঘটে পরিবারের অন্য সদস্যদের সামনে। পারিবারিক পূজা অনুষ্ঠানের পরেই অস্বাভাবিক আচরণ করে ওই নাবালিকা, দাবি করেছে তার বাবা-মা। তখনই সে পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এবং পাশের ঘরে ঢুকে ভাইজির মাথা কেটে নেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি রাজস্থানের দুঙ্গারপুরের (Dungarpur) আদিবাসী এলাকার একটি গ্রামের। অভিযুক্ত নাবালিকা দশম শ্রেণির ছাত্রী। হোস্টেল থেকে পড়াশুনো করত সে। দিন চারেক আগে হোস্টেল থেকে বাড়ি ফেরে। সোমবার বাড়িতে দশ মাতার পুজো ছিল। এই পুজোর জন্য গত দু’দিন না খেয়ে ছিল নাবালিকা।
[আরও পড়ুন: রাজ্যসভায় পাশ গণবিধ্বংসী অস্ত্র আইন সংশোধনী বিল]
স্থানীয় থানার পুলিশ আধিকারিক নরপত সিং (Narpat Singh) বলেন, “পরিবার দাবি করেছে, হঠাৎ আচরণে পরিবর্তন লক্ষ্য করা যায় নাবালিকার মধ্যে। পুজোর জন্য দু’দিন সে কিছু খায়নি। তাকে দেখে মনে হচ্ছিল সে অসুস্থ।” এদিকে মৃত শিশুর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তার আগে ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। নাবালিকা কেন এমন আচরণ করল তা খতিয়ে দেখছে পুলিশ। প্রয়োজন মানসিক চিকিৎসকের পরামর্শ নেওয়া হবে বলে জানা গিয়েছে।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?