সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীনেশের ছোটবেলা কেটেছে এমন এক গ্রামে যেখানে বিদ্যুৎ পরিষেবা ততটা উন্নত নয়৷ ছোট থেকে ঠাকুরদাকে দেখেছেন ভীষণ গরমের মধ্যে কাজ করতে৷ আর ঠাকুরদার কষ্টই দূর করতে চেয়েছিল ছোট্ট নাতি৷ সময় পাল্টেছে৷ দীনেশ লেখাপড়া শিখে হয়েছেন ইঞ্জিনিয়ার৷ আর এরপরেই ঠাকুরদার কষ্ট লাঘব করতে বানিয়ে ফেলেছেন এমন এক পাখা, যা চলবে কোনও বিদ্যুৎ ছাড়াই৷ আর দীনেশের তৈরি পাখার সেই ভিডিওই এখন ভাইরাল ইন্টারনেটে৷
সম্প্রতি সেই পরিবেশ-বান্ধব পাখার একটি ভিডিওই দীনেশ নিজের ফেসবুকে আপলোড করেছেন৷ তিনি জানিয়েছেন, এই পাখা তৈরি হয়েছে প্লাস্টিকজাত বর্জ্য পদার্থ থেকে৷ তাঁত যন্ত্রের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে পাখাটিকে৷ ফলত যন্ত্র চললেই এমনিই চলতে থাকবে পাখা৷ কোনও বিদ্যুতের প্রয়োজন নেই, অথচ দিব্যি চলবে এ পাখা৷
(২০১৯-এর লোকসভা নির্বাচনেও কংগ্রেস-সপা জোটের ইঙ্গিত)
দীনেশ জানিয়েছেন, এই পাখা তৈরি করা তেমন কঠিন নয়৷ পাশাপাশি, যে কোনও সাধারণ মানুষ সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই ফ্যান৷ আর তাঁতযন্ত্রের সঙ্গে যুক্ত করলে, বিনা বিদ্যুতেই চবে এই পাখা৷ আপাতত এই পাখা বানিয়েই দাদুর কষ্ট লাঘব করেছেন তিনি৷ তবে তাঁর আশা, তাঁর এই উদ্ভাবন সাধারণ মানুষের কাজে লাগবে৷
সর্বশেষ খবর
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারে অভিযান শুরু অধিনায়ক শ্রেয়সের, বৈভবকে না খেলিয়েই ভুগল ভারত!