Maharashtra

কুকুর কামড়েছে, জলাতঙ্ক হবে না তো? ভয়েই ‘আত্মঘাতী’ ব্যাঙ্ককর্মী

কী বলছে পরিবার?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৫:৪৩

options
link
কুকুর কামড়েছে, জলাতঙ্ক হবে না তো? ভয়েই ‘আত্মঘাতী’ ব্যাঙ্ককর্মী
কুকুর কামড়ানোয় জলাতঙ্কের ভয়েই চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন মহারাষ্ট্রের এক ব্যাঙ্ককর্মী।

কুকুর কামড়ালে জলাতঙ্কের ভয় পান সকলেই। তড়িঘড়ি চিকিৎসা করান। যে কুকুরটি কামড়েছে তার গতিবিধির উপর নজরও রাখেন। কিন্তু কুকুর কামড়ানোয় জলাতঙ্কের ভয়েই চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন মহারাষ্ট্রের এক ব্যাঙ্ককর্মী। ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলেই খবর। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, ওই যুবকের নাম আয়াশ বিশ্বনাথ আমিন। তাঁর বয়স ৩০ বছর। চাকরি করতেন একটি ব্যাঙ্কে। মহারাষ্ট্রের তিসগাঁও নাকার বাসিন্দা তিনি। বাবা-মায়ের সঙ্গেই থাকতেন যুবক। কয়েকদিন আগে একটি পথকুকুর তাঁকে কামড়ায়। স্বাভাবিকভাবেই চিকিৎসা শুরু হয়। অ্যান্টি ব়্যাবিস ইঞ্জেকশন দেওয়া হচ্ছিল তাঁকে। পরিবার সূত্রে খবর, একটি ইঞ্জেকশন দেওয়ার পর থেকেই যুবকের আচরণে পরিবর্তন দেখা দেয়। চরম আতঙ্কে ভুগছিল সে। তবে তার পরিণতি যে এতটা ভয়ংকর হবে তা ভাবতে পারেননি কেউ।

Advertisement

পরিবার সূত্রে খবর, একটি ইঞ্জেকশন দেওয়ার পর থেকেই যুবকের আচরণে পরিবর্তন দেখা দেয়। চরম আতঙ্কে ভুগছিল সে।

রবিবার উদ্ধার হয় আয়াশের দেহ। পরিবারের সদস্যদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই যুবকের মনে ধারণা জন্মেছিল তাঁর জলাতঙ্ক হবেই। সেই আতঙ্ককে কাটিয়ে উঠতে পারেননি। যার জেরে আত্মহননের পথ বেছে নেন। জানা গিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

একনজরে দেখে নিন কুকুর কামড়ালে সঙ্গে সঙ্গে কী করবেন

১. প্রথমেই ক্ষতস্থান ভালো করে ধুয়ে নিতে হবে। রক্তপাত হলে তা বন্ধ করতে পাতলা কাপড় বা ব্যান্ডেজ দিয়ে ক্ষত স্থান ঢেকে রাখবেন।

২. অবিলম্বে চিকিৎসকের কাছে যাবেন। 

৩. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্কের টিকা ও টিটেনাসের ইঞ্জেকশন নিন।

৪. এর পাশাপাশি কুকুরটির গতিবিধির উপর নজর রাখুন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.