আধার সংযুক্তিকরণ: এই চারটি দিনের কথা মনে আছে তো?

অবশ্যই মাথায় রাখুন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৯, ১৬:২৯

options
link
আধার সংযুক্তিকরণ: এই চারটি দিনের কথা মনে আছে তো?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক দেশ এক পরিচয়পত্র। এই ভাবনা থেকেই আধারের সূত্রপাত। ইতিমধ্যেই লক্ষ লক্ষ ভারতবাসীর হাতে তা পৌঁছে গিয়েছে। আধারকে বাধ্যতামূলক করা হয়েছে বিভিন্ন বিষয়ের সঙ্গে। প্রাথমিকভাবে কোনও কোনও ক্ষেত্রে তা তড়িঘড়ি করার নির্দেশ দেওয়া হলেও, পরে প্রয়োজনমতো সময় বাড়ানো হয়েছে। তাই আধার সংযুক্তিকরণের ক্ষেত্রে চারটি অতি গুরুত্বপূর্ণ দিন অবশ্যই মাথায় রাখা উচিত।

Advertisement

১) করদাতাদের কাছে প্যান কার্ড গুরুত্বপূর্ণ। এর সঙ্গে আধার সংযুক্তিকরণের নির্দেশ দেওয়া হয়েছিল। গোড়ার দিকে ৩১ আগস্টের মধ্যে তা করতে বলা হয়েছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সকলে তা করে উঠতে পারেননি। ফলে সময়সীমা বাড়ানো হয়। তবে তারও সময় হয়ে এসেছে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে অবশ্যই এ কাজ করতে হবে। ইতিমধ্যেই ভুয়ো প্যান কার্ড ধরা শুরু হয়েছে। ফলে কর প্রদানের ক্ষেত্রে কোনওরকম সমস্যা এড়াতে এ কাজ আগেভাগে করে ফেলাই বাঞ্ছনীয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[  মুসলিমরা আলো দেখালে তবেই নিরঞ্জন চাঁচোলের রাজবাড়ির প্রতিমার ]

Advertisement

২) ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গেও আধার কার্ড সংযুক্তিকরণ বাধ্যতামূলক। কেননা তা না করা হলে সেই অ্যাকাউন্ট বাতিল বলে গণ্য হবে। সুতরাং এক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি। এক্ষেত্রেও চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই এ কাজ করে ফেলতে হবে।

৩) মোবাইলের সিম কার্ডের সঙ্গে আধার যোগ করতে হবে। বিভিন্ন টেলিকম সংস্থাগুলির তরফে ইতিমধ্যেই এই মর্মে মেসেজ পাঠানো ও কল করা শুরু হয়েছে। সিম কার্ড জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ। আগামী বছর অর্থাৎ ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই সংযুক্তিকরণের সময়সীমা ধার্য করা হয়েছে।

[  কাটা হচ্ছে মহিলাদের বিনুনি, দুষ্কৃতীর খোঁজ দিলে ইনাম ৬ লক্ষ টাকা ]

৪) রান্নার গ্যাসে ভরতুকি থেকে শুরু করে সরকারি স্কলারশিপ-বিভিন্ন সোশ্যাল সিকিউরিটি স্কিমেও আধার যোগ বাধ্যতামূলক করেছে কেন্দ্র। এই প্রকল্পগুলির সুবিধা পেতে গেলে অবশ্যই চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে আধার নম্বর ও অন্যান্য খুঁটিনাটি জমা দিতে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.