সংসদে লাগাতার বিরোধী কণ্ঠরোধ! এবার সাসপেন্ড রাজ্যসভার AAP সাংসদ, গর্জে উঠল TMC

সংসদ চত্বরে টানা ৫০ ঘণ্টা ধরনা সাসপেন্ড সাংসদদের। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২২, ১৮:৩৯

options
link
সংসদে লাগাতার বিরোধী কণ্ঠরোধ! এবার সাসপেন্ড রাজ্যসভার AAP সাংসদ, গর্জে উঠল TMC

নন্দিতা রায়, নয়াদিল্লি: সংসদে লাগাতার বিরোধী কণ্ঠ দমন করছে কেন্দ্র। মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা চেয়ে সোমবার সাসপেন্ড হয়েছিলেন লোকসভার ৪ কংগ্রেস সাংসদ। মাত্র ২৪ ঘণ্টা আগে রাজ্যসভার ১৯ বিরোধী সাংসদকেও সাসপেন্ড করা হয়েছে। বুধবার আম আদমী পার্টির (AAP) সাংসদ সঞ্জয় সিংকে সাসপেন্ড করলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। একের পর এক বিরোধী সাংসদদের কণ্ঠরোধ নিয়ে গর্জে উঠেছে তৃণমূল (TMC)। ডেরেক ও ব্রায়েনের প্রতিক্রিয়া, “বিরোধীরা মানুষের কথা বলবে। তাঁদের সমস্যার কথা তুলে ধরবে।”

Advertisement

রাজ্যসভা সূত্রে খবর, গতকাল অধিবেশনে গুজরাটে বিষমদ কাণ্ড নিয়ে সরব হন আপ সাংসদ সঞ্জয় সিং (Sanjay Singh)। সরকার পক্ষের অভিযোগ, রাজ্যসভায় স্লোগান দিচ্ছিলেন আপ সাংসদ (AAP MLA)। একইসঙ্গে কাগজ ছিঁড়ে চেয়ারম্যানের চেয়ারের দিকে ছুঁড়েও মারেন তিনি। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং বলেন, “চলতি সপ্তাহের জন্য অধিবেশন থেকে তাঁকে সাসপেন্ড করা হয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: ‘বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে ৩৮ তৃণমূল বিধায়ক’, বিস্ফোরক দাবি মিঠুনের]

একের পর এক সাসপেনশন নিয়ে সরব হয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। তাঁর তোপ, “১৯ বিরোধী বিধায়ক সাসপেন্ড হওয়ার পর সরকার চাইছে রাজ্যসভার বিরোধীদের অনুশোচনা হোক। কিন্তু মানুষের সমস্যার কথা, মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে আলোচনা করতে না দেওয়া হচ্ছে না। আমরা সরকারকে বলব, এই বিষয় আলোচনা করতে না দেওয়ায় আপনাদের অনুশোচনা হোক। মানুষের সমস্যা নিয়ে কথা বলায় অনুশোচনা প্রকাশের কোনও প্রশ্নই নেই।”

Advertisement

 

বাদল অধিবেশনে ইতিমধ্যে ২৪ বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। মোদি সরকারের এই আচরণের প্রতিবাদে সংসদ চত্বরে লাগাতার ৫০ ঘণ্টা ধরনা দিচ্ছেন সাসপেন্ড হওয়া সাংসদরা। 

[আরও পড়ুন: অর্পিতার সম্পত্তির খোঁজে কলকাতাজুড়ে তল্লাশি, ইডি’র সঙ্গে বাদানুবাদ পার্থ ‘ঘনিষ্ঠে’র মায়ের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.