সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতার অলিন্দে থেকেও সাত আঞ্চলিক দলের কাছে গোহারা হারল বিজেপি৷ গত এক বছরে দেশের রাজনৈতিক দলগুলির আয়ের নিরিখে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে গেরুয়া শিবির৷ তবে, আঞ্চলিক দলগুলির কাছে মাথা নত করলেও গতবারের তুলনায় এবার নিজের দলের আয় প্রায় ৮১.১৮ শতাংশ বাড়াতে সমক্ষ হলেন নরেন্দ্র মোদী৷ গত দু’বছরে বিজেপির আয় লাফিয়ে বাড়লেও প্রায় ১৪ শতাংশ আয় কমেছে রাহুল গান্ধীর কংগ্রেসের৷
মঙ্গলবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিজেপির দাখিল করা তথ্য বলছে, গত দু’বছরে আয় হয়েছে ১০৩৪.২৭ কোটি টাকা৷ তথ্য বলছে, বিজেপির আয় বেড়েছে প্রায় ৪৬৩.৪১ কোটি টাকা৷ ২০১৬-২০১৭ অর্থবর্ষে বিজেপির আয় ছিল ৭১০.০৫৭ কোটি টাকা৷ কিন্তু, ২০১৭-২০১৮ অর্থবর্ষে বিজেপির আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০৩৪.২৭ কোটি টাকায়৷
কংগ্রেসের ক্ষেত্রে ঘটেছে ঠিক উলটো কাণ্ড৷ ক্ষমতার দম্ভ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আয়ও কমেছে কংগ্রেসের৷ অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস বা এডিআরের দেওয়া তথ্য বলছে, কংগ্রেসের ক্ষতি হয়েছে ৯৬.৩০ কোটি৷ প্রায় ২১ শতাংশ আয় কমিয়ে রাহুল গান্ধীর কংগ্রেস এখন ধুঁকছে৷
তথ্য বলছে, দেশের প্রায় সাতটি রাজনৈতিক দলের মোট আয়ের পরিমাণ প্রায় ১৫৫৯.১৭ কোটি৷ নির্বাচন ও অন্যান্য খরচ বাবদ ১২২৮.২৬ কোটি টাকা বাদ দিলে এখনও ফান্ডে রয়েছে প্রায় ১১৬৯.০৭ কোটি টাকার কাছাকাছি৷ হিসাব বলছে, গত এক বছরে বিজেপি ক্ষমতায় থেকে যে পরিমাণ টাকা উপার্জন করেছে, তা তুলনায় বেশি উপার্জন করেছে ফেলেছে দেশের সাতটি আঞ্চলিক দল৷
সর্বশেষ খবর
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা