ISRO

ইসরো ছাড়লেন ১০০ বিজ্ঞানী! গগনযান-সহ একাধিক প্রকল্প শিকেয়, চাপে পড়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

১৪ জুলাই একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রের মহাকাশ দপ্তর। বিশেষ ভাবে যা পাঠানো হয়েছে ইউআর রাও স্যাটেলাইট সেন্টার এবং বিক্রম সারাভাই স্পেস সেন্টারে। যেহেতু ইসরোর এই দুই সেন্টার থেকেই সবচেয়ে বেশি বিজ্ঞানী কাজ থেকে অব্যহতি নিয়েছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ১৬:৪৩

options
link
ইসরো ছাড়লেন ১০০ বিজ্ঞানী! গগনযান-সহ একাধিক প্রকল্প শিকেয়, চাপে পড়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
সবচেয়ে বেশি ইস্তফা ইউআর রাও স্যাটেলাইট সেন্টার এবং বিক্রম সারাভাই স্পেস সেন্টারে।

অল্প কিছুদিনের মধ্যে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর ১০০ জন বিজ্ঞানী স্বেচ্ছাবসর নিয়েছেন। এই পরিস্থিতিতে স্বেচ্ছাবসর সংক্রান্ত নিয়মে বদল আনল কেন্দ্র। ১৪ জুলাই এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় মহাকাশ বিভাগ। বিশেষ ভাবে ওই নির্দেশিকা পাঠানো হয়েছে ইউআর রাও স্যাটেলাইট সেন্টার এবং বিক্রম সারাভাই স্পেস সেন্টারে। যেহেতু ইসরোর (ISRO) এই দুই সেন্টার থেকে সবচেয়ে বেশি বিজ্ঞানী কাজ থেকে অব্যহতি নিয়েছেন।

Advertisement

কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, ‘গগনযান’ এবং অন্যান্য ‘গুরুত্বপূর্ণ মিশন’-এর সঙ্গে যুক্ত ‘গ্রুপ-এ’ পর্যায়ের বিজ্ঞানী ও কারিগরি কর্মীদের ঢালাও ইস্তফা গ্রহণ করা হবে না। এত দিন ইসরোর বিভিন্ন সেন্টারের ডিরেক্টররাই বিজ্ঞানীদের ইস্তফা গ্রহণ করতে পারতেন। নয়া নির্দেশিকায় তাঁদের সেই ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এ বার থেকে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কেবল কেন্দ্রীয় মহাকাশ বিভাগ। নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, গুরুত্বপূর্ণ মিশনের মাঝপথে লাগামছাড়া স্বেচ্ছাবসরের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে ‘গগনযান’ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মিশন। বিষয়টি জাতীয় স্বার্থে আঘাত হানছে।

Advertisement

সম্প্রতি যাঁরা ইসরো ছেড়েছেন তাঁদের মধ্যে রয়েছেন প্রবীণ বিজ্ঞানী ভিক্টর জোসেফ টি। যিনি ভিএসএসসি-তে ‘জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল মার্ক ৩’ প্রকল্পের পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

ইতমধ্যে কেন্দ্রের নির্দেশিকা পৌঁছে গিয়েছে ইসরোর অন্তর্গত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (এসডিএসসি), লিকুইড প্রপালশন সিস্টেমস সেন্টার (এলপিএসসি), স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টার (এসএসি), ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (এনআরএসসি), ইসরো টেলিমেট্রি, ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক (আইএসটিআরএসি) এবং মাস্টার কন্ট্রোল ফ্যাসিলিটিতে (এমসিএফ)।

Advertisement

সম্প্রতি যাঁরা ইসরো ছেড়েছেন তাঁদের মধ্যে রয়েছেন প্রবীণ বিজ্ঞানী ভিক্টর জোসেফ টি। যিনি ভিএসএসসি-তে ‘জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল মার্ক ৩’ প্রকল্পের পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। প্রশ্ন হল, হঠাৎ কেন গণইস্তফার হিড়িক পড়েছে ইসরোতে? বিশেষজ্ঞদের একাংশের মত, ভারতে মহাকাশ গবেষণায় নতুন নতুন বেসরকারি সংস্থা প্রবেশ করছে। তারা অনেক বেশি টাকা, উচ্চপদ এবং স্বাধীনতা দিতে প্রস্তুত বিজ্ঞানীদের। সম্ভবত এর ফলেই ইসরো ছাড়ছেন বড় বড় বিজ্ঞানীরাও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.