শুরুটা হয়েছিল SIR দিয়ে। এবার আধার কার্ডেও শুরু হবে ‘ভূত’ খোঁজার কাজ। ইতিমধ্যেই সেই প্রক্রিয়ায় প্রাথমিক পদক্ষেপ করে ফেলেছে আধার নিয়ন্ত্রক সংস্থা UIDAI। সূত্রের খবর, মৃত ভোটারদের তথ্য চেয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে আধার নিয়ন্ত্রক সংস্থা। নিজেদের ডেটাবেসের সঙ্গে সেই তথ্য মিলিয়ে দেখতে চায় তারা। সেক্ষেত্রে যদি দেখা যায়, কোনও মৃত ভোটারের নামে আধার কার্ড এখনও সক্রিয়, তার আধার কার্ড নিষ্ক্রিয় করা হবে।
আরও পড়ুন:
এমনিতেই মৃত ভোটারদের আধার কার্ড নিষ্ক্রিয় করার কাজটা জোরকদমে শুরু করেছে UIDAI। ২০১১ থেকে ২০২৫। এই ১৪ বছরে সম্মিলিতভাবে যত না আধার কার্ড বাতিল হয়েছে তার প্রায় দ্বিগুণ আধার বাতিল হয়েছে স্রেফ শেষ ৬ মাসে! এক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, UIDAI স্রেফ গত ৬ মাসে বাতিল করেছে আড়াই কোটি মানুষের আধার। সব আধার কার্ডই ছিল মৃত ব্যক্তিদের। কিন্তু তারপরই নিশ্চিন্ত হতে পারছে না UIDAI।
সদ্য বাংলা-সহ ১২ রাজ্যে SIR করছে কমিশন। এর মধ্যে অধিকাংশ রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। সব রাজ্যেই লাখে লাখে মৃত ভোটারের খোঁজ মিলেছে। সেই মৃত ভোটাররা কোনওভাবে আধার তালিকায় থেকে না যায়, সেটা নিশ্চিত করতে ভোটার তথ্যের সঙ্গে নিজেদের তথ্য মিলিয়ে দেখতে চায় UIDAI। তাই ভোটার তথ্য চেয়ে ইতিমধ্যেই কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। অন্তত এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের তেমনটাই দাবি। যদিও ওই তথ্য কমিশন দেবে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেয়নি কমিশন।
আসলে মৃতদের আধার নিষ্ক্রিয় না হলে সেটার অপব্যবহার করার সম্ভাবনা বেড়ে যায়। এই মুহূর্তে আধারকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে গণ্য না করা গেলেও প্রায় সমস্ত সরকারি পরিষেবাই আধারের মাধ্যমে পাওয়া যায়। আবার আধার ব্যবহার করে অন্যান্য সরকারি নথি তৈরির কাজটাও কঠিন নয়। ফলে এই মৃত ব্যক্তিদের আধারের অপব্যবহার হচ্ছে কিনা সেটা নিয়ে উদ্বেগ বাড়ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’