সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যবসায়িক কারণে গর্ভ ভাড়া দেওয়া, যার পোশাকি নাম সারোগেসি, তাতে নিয়ন্ত্রণ আনতে পাশ করা হয়েছে নয়া বিল৷ এবার স্পার্ম ব্যাঙ্কেও রাশ টানতে উদ্যোগী হচ্ছে প্রশাসন৷
সাম্প্রতিক অতীতে কৃত্রিমভাবে সন্তানধারণ বা অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ টেকনোলজির মাধ্যমে সন্তান ধারণের হার বেড়েছে ব্যাপক হারে৷ জানা যাচ্ছে, এক্ষেত্রে দেশে প্রায় ৩,০০০ কোটি টাকার ব্যবসা হয়৷ বিভিন্ন ক্লিনিকগুলি রীতিমতো ব্যবসার জাল ছড়িয়েছে এ নিয়ে৷ গজিয়ে উঠেছে অসংখ্য স্পার্ম ব্যাঙ্ক৷ এবার এই অসাধু ব্যবসায়ে রাশ টানতে উদ্যোগী হচ্ছে প্রশাসন৷ ব্যবসায়িক স্বার্থে স্পার্ম ডোনেট বা ভ্রুণ প্রতিস্থাপনের ক্ষেত্রে কিছু নিয়মকানুন আরোপ করা হতে পারে৷ সারোগেসি বিলের ক্ষেত্রে নয়া নিয়মে যেমন কেবল ঘনিষ্ঠ আত্মীয়রাই সারোগেট মাদার হতে পারবেন, সেরকমই কিছু নিয়ম চালু হতে পারে স্পার্ম ডোনেশনের ক্ষেত্রেও৷ কৃত্রিম সন্তানধারণের এই ব্যবসা যেভাবে প্রশাসনের নজর এড়িয়ে মাশরুমের মতো বেড়ে উঠছে তা নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়েছে বলেই মনে করা হচ্ছে৷ দেশের স্বাস্থ্য গবেষণার সেক্রেটারি ডাঃ সৌম্য স্বামীনাথন জানান, ‘যেভাবে এই ক্লিনিকগুলির রমরমা বেড়েছে তাতে নিয়ন্ত্রণ আবশ্যক হয়ে পড়েছে৷ আমরা সেই পথেই হাঁটছি৷’
সর্বশেষ খবর
-
ইন্দ্রনীলের টাকা গিয়েছে মমতার অ্যাকাউন্টেও! চাঞ্চল্যকর দাবি ইডির
-
মন্দারমণি বিচে ২ কিলোমিটার ‘রেড জোন’, পুজোয় মরশুমে দুর্ঘটনা এড়াতে একগুচ্ছ নির্দেশিকা
-
মর্মান্তিক! মহারাষ্ট্রে বিরাট ঢেউয়ের গ্রাসে মৃত্যু ৮ কিশোরের, বেড়াতে গিয়ে সমুদ্রস্নানে বিপত্তি
-
সরল পেলে-মমতার ছবি, যুবভারতীতে মোদি-শুভেন্দু, ব্রাজিল ম্যাচের জন্য সেজেছে স্টেডিয়াম
-
অভিষেকে আপত্তি অধীরের! মমতাকে বললেন, ‘লোটাকম্বল নিয়ে আসুন, তবে ব্যাগেজ বাদ দিয়ে’