সোমনাথ রায়, নয়াদিল্লি: ফের কাঁপল দিল্লি (Delhi)-সহ এনসিআর এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.১। তবে বিশেষ ক্ষয়ক্ষতির খবর মেলেনি। কম্পন অনুভূত হয় দিল্লি, নয়ডা. গাজিয়াবাদ-সহ একাধিক এলাকায়। আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন এলাকার বাসিন্দারা। তবে কম্পন ৫ সেকেন্ডের বেশি স্থায়ী হয়নি।
রবিবারের ভূমিকম্পের উৎসস্থল ছিল হরিয়ানার ফরিদাবাদ থেকে ৯ কিলোমিটার দূরে। ভূস্তর থেকে ১০ কিলোমিটার গভীরে। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে, ৩ অক্টোবর ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি। মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের কাঁপল দেশের রাজধানী ও তৎসংলগ্ন এলাকা। এদিনের কম্পন ৫ সেকেন্ডের জন্য স্থায়ী হয়। তার পরেও আতঙ্ক ছড়ায়। বহুতল থেকে ছুটে নেমে আসার চেষ্টা করেন বাসিন্দারা।
Earthquake of Magnitude:3.1, Occurred on 15-10-2023, 16:08:16 IST, Lat: 28.41 & Long: 77.41, Depth: 10 Km ,Location: 9km E of Faridabad, Haryana, India for more information Download the BhooKamp App https://t.co/bTcjyWm0IA @KirenRijiju @Dr_Mishra1966 @moesgoi @Ravi_MoES pic.twitter.com/gG5B4j3oBs
— National Center for Seismology (@NCS_Earthquake) October 15, 2023
[আরও পড়ুন: মেট্রোপথে মাতৃদর্শন, কোন স্টেশনের কাছে কোন মণ্ডপ? জেনে নিন এক ঝলকে]
প্রসঙ্গত, কয়েকদিন আগেই পর পর ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান। প্রাণ হারিয়েছিলেন অন্তত ৪ হাজার মানুষ। সেই বিপর্যয়ের পর সপ্তাহ পেরোতে না পেরোতেই কাবুলিওয়ালার দেশ ফের কম্পন অনুভব করল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৩। এর কিছুক্ষণের মধ্যে কেঁপে ওঠে দিল্লিও।
[আরও পড়ুন: রোহিত-বিরাটে মজে সি ভি আনন্দ বোস, পাকিস্তান ‘বধে’র পরই ভারতীয় দলকে রাজভবনে আমন্ত্রণ]
সর্বশেষ খবর
-
ধর্মের নামে উগ্রপন্থার প্রচার! বাংলা-অসম-ত্রিপুরায় জেএমবির বড় ষড়যন্ত্র ফাঁস, চার্জশিট দিল এনআইএ
-
বাজেটের পর আধুনিকীকরণ, বিশেষ প্যাকেজ ঘিরে উৎসাহিত চা বণিকরা
-
মায়ের গর্ভেই লুকিয়ে শিশুর ভিন্ন ভবিষ্যতের বীজ, অটিজম নিয়ে কী বলছেন চিকিৎসক?
-
‘আর্তনাদ শুনে রিল বানাচ্ছিল’, তারাতলা কাণ্ডে ‘হৃদয়হীন’দের গল্প শোনালেন মৃত্যুঞ্জয়ী
-
শোয়েব আখতারের দাদার শেষকৃত্যে লস্কর ‘জঙ্গি’রা! হাজির পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ডও