পশ্চিমবঙ্গের সঙ্গে দেশের আধ্যাত্মিক রাজধানী বারাণসীর সম্পর্ক আরও নিবিড় করতে তৎপর কেন্দ্র। চলতি অর্থবর্ষের বাজেটে দুই জায়গার যোগাযোগ ব্যবস্থা মসৃণ করতে আলাদা করিডর তৈরির কথা ঘোষণা করা হয়েছে। এবার বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হওয়ায় সেই কাজ আরও গতি পেয়েছে। এবার বঙ্গে বাণিজ্য টানতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্র বারাণসী সফরে যাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
বেনারসি শাড়ির জন্য বিখ্যাত বারাণসীতে বাঙালি ব্যবসায়ীদের বেশ কিছু সংস্থা আছে। তাঁদের সঙ্গে দেখা করে বাংলায় বিনিয়োগ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। এছাড়া সেখানকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জড়িত সব কর্মী, ব্যবসায়ীর সঙ্গেও সাক্ষাৎ ও বৈঠক করার কথা শমীকের। গোটা উত্তরপ্রদেশে বাঙালির সংখ্যা নেহাৎ কম নয়। যোগীরাজ্যে গিয়ে যাঁরা নিজেদের জীবিকার পথ খুঁজে পেয়েছেন, তাঁদের জন্য সেখানকার সরকার বেশ কিছু জমি ও আবাসন দিয়েছে। সেই বাঙালি সম্প্রদায়ের সঙ্গেও দেখা করার কর্মসূচি রয়েছে বিজেপি রাজ্য সভাপতির।
আরও পড়ুন:
সূত্রের খবর, পুজোর মুখে বারাণসী যাচ্ছেন শমীক ভট্টাচার্য। শনিবার তাঁর রওনা হওয়ার কথা। বেনারসি শাড়ির জন্য বিখ্যাত বারাণসীতে বাঙালি ব্যবসায়ীদের বেশ কিছু সংস্থা আছে। তাঁদের সঙ্গে দেখা করে বাংলায় বিনিয়োগ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। এছাড়া সেখানকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জড়িত সব কর্মী, ব্যবসায়ীর সঙ্গেও সাক্ষাৎ ও বৈঠক করার কথা শমীকের। গোটা উত্তরপ্রদেশে বাঙালির সংখ্যা নেহাৎ কম নয়। যোগীরাজ্যে গিয়ে যাঁরা নিজেদের জীবিকার পথ খুঁজে পেয়েছেন, তাঁদের জন্য সেখানকার সরকার বেশ কিছু জমি ও আবাসন দিয়েছে। সেই বাঙালি সম্প্রদায়ের সঙ্গেও দেখা করার কর্মসূচি রয়েছে বিজেপি রাজ্য সভাপতির। সূত্রের খবর, বাংলার শাড়ির সঙ্গে বারাণসীর বেনারসি শাড়িকে মিলিয়ে দিতে কোনও বাণিজ্যিক উদ্যোগ নিতে পারেন শমীক।
এই প্রথম নয়, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর থেকে সভাপতি শমীক ভট্টাচার্য বঙ্গে বিনিয়োগ টানতে নানা জায়গায় ঘুরেছেন। লক্ষ্য একটাই, বাংলার শিল্পক্ষেত্রে যে ভাটা পড়েছিল গত ১৫ বছর অর্থাৎ তৃণমূল জমানায় যে শূন্যতা তৈরি হয়েছিল, তা পূরণ করা। একদিকে দিল্লি-মুম্বই, অন্যদিকে ইউরোপের নানা স্থানে গিয়েছেন শমীক। এবার বারাণসীতেও যাচ্ছেন তিনি। পুজোর মুখে এই কর্মসূচি নিঃসন্দেহে বড় উদ্যোগ। ওয়াকিবহাল মহলের মত, বাংলায় বিনিয়োগে বড় কোনও সুযোগ আনতে পারেন শমীক ভট্টাচার্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না