ফ্লাই দুবাইয়ের বিমানের ককপিটে হামলার ঘটনা ঘিরে শোরগোল অব্যাহত। সেই মুহূর্তের নিত্যনতুন তথ্য প্রকাশ্যে আসছে। এবার জানা গেল নিনার কথা। ৬ বছরের ছোট্ট সেই মেয়েটি প্রথম লক্ষ করে রক্তস্নাত মস্মিত মচ্ছরকে। আর সেই কারণেই শেষপর্যন্ত প্রাণে বাঁচানো সম্ভব হয় সেই পাইলটকে। স্বাভাবিক ভাবেই এই মুহূর্তে বিশ্বের নজরে নিনা ছোট্ট ‘হিরো’!
ঠিক কী হয়েছিল? বিমানের এক যাত্রী জিভিকা মানে বসেছিলেন একেবারে প্রথম সারিতে। আচমকা তিনি শুনতে পান তাঁর কন্যা চিৎকার করে উঠেছে। দ্রুত দৌড়ে মেয়ের কাছে পৌঁছেও যান জিভিকা। আর শুনতে পান ছোট্ট মেয়েটা বলছে, ”বাবা, আমরা ওঁকে মরতে দেব না।” কথাটা শুনেই দ্রুত ককপিটের দিকে দৌড়ে যান তিনি। আর তখনই দেখতে পান ককপিটের দরজা খোলা। সেখানে পড়ে রয়েছেন মচ্ছর। মেঝে ভেসে যাচ্ছে রক্তস্রোতে। শেষপর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু সেই সময় নিনা টয়লেটে যাওয়ার পথে ঘটনাটা দেখতে না পেলে কী হত বলা সত্যিই মুশকিল।
আরও পড়ুন:
উল্লেখ্য, বুধবার সকালে ফ্লাই দুবাইয়ের এফজেড ১০৭৩ বিমানটি দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে রওনা দিয়েছিল। চালকের আসনে ছিলেন ক্যাপ্টেন স্মিত মচ্ছর। অভিযোগ, ককপিটের ভিতর তাঁর উপর আচমকা হামলা চালায় সহ-পাইলট। যে কোনও মুহূর্তে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু উড়ানটি নিরাপদে সৌদির উত্তর-পশ্চিমে, তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।
প্রশ্ন উঠছে, কে এই হামলাকারী? ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ফ্লাইদুবাই বিমানের ককপিটে হামলাকারী ‘ইসলামপন্থী ও উগ্রবাদী মতাদর্শে দীক্ষিত’ ছিল। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি। তাঁর কাছে জানতে চাওয়া হয়, ওমানি সহ-পাইলটের মগজধোলাইয়ের নেপথ্যে কে বা কারা ছিল। এই প্রশ্নের জবাবে নেতানিয়াহু জানিয়ে দেন, এ সম্পর্কে তিনি কোনও তথ্যই জানেন না। তবে সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে তদন্তে পুরোপুরি সহায়তা করবে ইজরায়েল। আশা, অচিরেই সামনে আসবে আসল সত্যি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্লক অফিসেই এবার সিএএ আবেদনের শুনানি! বনগাঁর জন কল্যাণ শিবিরে জানালেন খাদ্যমন্ত্রী
-
১১২ ফুটের প্রতিমার পর এবার একই মণ্ডপে ১১২ দুর্গা! গিনেস বুকে নাম তোলার লক্ষ্যে এই পুজো
-
একুশে মমতার পা ভাঙেইনি! ‘পিজির রিপোর্ট আমার কাছে আছে’, নন্দীগ্রামে দাঁড়িয়ে চ্যালেঞ্জ শুভেন্দুর
-
পথের আলোতেই পড়াশোনা একালের ‘বিদ্যাসাগরে’র! মায়ের প্রার্থনা, মাধ্যমিকে ছেলের অভাবনীয় ফল
-
মাঝরাতে ঠাকুরদালানে পড়ে রশ্মি! প্রতিপদেই শুরু আরাধনা, হুগলির ৫ শতকের পুজোর রীতি চমকে দেয়