Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
Andhra Pradesh

বিজেপি নেতাকে খুনের ষড়যন্ত্র খোদ স্ত্রীর! বাইকে অগ্নিকাণ্ডের জেরে চক্রান্ত ফাঁস

পুলিশ জানতে পারে প্রধান অভিযুক্তদের অন্যতম সাই নামে এক যুবকের যঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল প্রশান্তির। স্বামীর প্রতিটি কার্যকলাপ ও লোকেশন সাইকে পাঠানো হত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৬, ১৫:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৬, ১৫:৩০

options
link
বিজেপি নেতাকে খুনের ষড়যন্ত্র খোদ স্ত্রীর! বাইকে অগ্নিকাণ্ডের জেরে চক্রান্ত ফাঁস zoom
বিজেপির মণ্ডল সভাপতি মুনিরাজু ও তাঁর স্ত্রী প্রশান্তি।
Advertisement

অন্ধ্রপ্রদেশের বিজেপি নেতাকে খুনের ষড়যন্ত্র! বাইকে অগ্নিকাণ্ডের ঘটনার সূত্র ধরে সামনে এই এমনই চাঞ্চল্যকর তথ্য। ঘটনার তদন্তে নেমে পুলিশ বিজেপির মণ্ডল সভাপতি মুনিরাজুর স্ত্রী ও ৫ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। কেঁচো খুঁড়তে গিয়ে কালসাপ বেরোনোর মতো এই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে আসে চাঞ্চল্যকর তথ্য। বিজেপি নেতাকে স্ত্রীকে গ্রেপ্তারের পর খুনের ষড়যন্ত্রের কথা স্বীকার করেছেন অভিযুক্ত।

গত ১৩ সেপ্টেম্বর বিজেপির মণ্ডল সভাপতি মুনিরাজুর মোটর সাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে, প্রাথমিকভাবে পুলিশ মনে করে গণেশ চতুর্থীর দিন ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে স্থানীয় ঝগড়ার জেরে এই ঘটনা। যদিও এর প্রেক্ষিতে কোনও প্রমাণ হাতে পায়নি পুলিশ। অতঃপর এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে বাইকে আগুন লাগানোর নেপথ্যে রয়েছেন ৫ অভিযুক্ত। তাঁদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে বাইকে আগুন লাগানোর নেপথ্যে রয়েছেন ৫ অভিযুক্ত। তাঁদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

অভিযুক্তরা বাইকে আগুন লাগানোর কথা স্বীকার করে নেয় পুলিশের কাছে। এরপর তদন্ত যত এগোতে থাকে ধরে ধীরে ধীরে খুলতে থাকে রহস্যের জট। এই নেপথ্যে মুনিরাজুর স্ত্রী প্রশান্তির যোগ দেখতে পায় পুলিশ। সোশাল মিডিয়া খতিয়ে দেখে পুলিশ জানতে পারে প্রধান অভিযুক্তদের অন্যতম সাই নামে এক যুবকের যঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল প্রশান্তির। স্বামীর প্রতিটি কার্যকলাপ ও লোকেশন সাইকে পাঠানো হত। পুলিশ জানিয়েছে, প্রশান্তি ও বাকি অভিযুক্তরা মুনিরাজুকে একাধিকবার হত্যার চেষ্টা করেছিল। তবে সে পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। মোটরসাইকেল পোড়ানোর ঘটনাটিও এই ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখা হচ্ছে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ ৫ অভিযুক্ত সাই, উদয় কিরণ, লীলা কৃষ্ণ, পৃথ্বীরাজ এবং হরিশের পাশাপাশি মুনিরাজুর স্ত্রী প্রশান্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ৬ জনকেই আদালতে হাজির করা হলে তাঁদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.