Share Market

যুদ্ধের শঙ্কায় ফের রক্তাক্ত দালাল স্ট্রিট! একধাক্কায় ১২০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, বেহাল নিফটিও

বিদেশি বিনোয়োগকারীদের নেতিবাচক প্রতিক্রিয়ার প্রভাব পড়ল শেয়ার বাজারে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১৫:৫০

options
link
যুদ্ধের শঙ্কায় ফের রক্তাক্ত দালাল স্ট্রিট! একধাক্কায় ১২০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, বেহাল নিফটিও
প্রতীকী ছবি।

আমেরিকা-ইরান সংঘাত নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে, আন্তর্জাতিক বাজারে বাড়ন্ত অপরিশোধিত দেলের দাম। এই অবস্থায় বিশেষত বিদেশি বিনিয়োগকারীদের নেতিবাচক প্রতিক্রিয়ার প্রভাব পড়ল শেয়ার বাজারে। বৃহস্পতিবার দুপুর আড়াইটে পর্যন্ত ১২৩২ পয়েন্ট পড়ল সেনসেক্স। নিফটি পড়ল ৩৯২ পয়েন্ট।

Advertisement

বৃহস্পতিবার বাজার খোলার সময় সেনসেক্স ছিল ৭৪,২৭২.৪০ পয়েন্টে। ১২৩২ পয়েন্ট পড়ায় তা নেমে এসেছে ৭২,৫৫১.৪০ পয়েন্টে। অন্যদিকে বাজার খোলার সময় নিফটি ছিল ২৩,২২১.৮০ পয়েন্ট। ৩৯২ পয়েন্ট পতনের জেরে তা নেমে এসেছে ২২,৮২৯-এ। বিশেষজ্ঞদের বক্তব্য, মঙ্গলবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ভাষণে নতুন করে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “হয় শান্তিচুক্তি হবে অথবা ইরানকে নরকে পাঠাব।” মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন সম্পূর্ণ হলেই তেহরানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এই অবস্থায় নতুন করে জ্বালানির ভবিষ্যৎবাজার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এছাড়াও একাধিক আন্তর্জাতিক টানা পোড়েনে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বেড়েই চলেছে। সব মিলিয়ে যুদ্ধ নিয়ে শঙ্কিত বিদেশি বিনিয়োগকারীরা। বড় ক্ষতির আশঙ্কায় তাঁরা বাজার থেকে মূলধন তুলে নিতে শুরু করেছেন। এর প্রভাব পড়ছে শেয়ার বাজারে। এমনটাই বলছেন বিশ্লেষকরা। যদিও শুক্রবার পরিস্থিতির পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। নেপথ্যে ওয়াশিংটনে ট্রাম্প-জিনপিং বৈঠক। এই বৈঠকে অতিরিক্ত শুল্ক নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত হতে পারে। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.