সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর লুকোছাপা নয়, এবার খোলাখুলি ভারতকে হুমকি দিল চিন৷ অবিলম্বে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণ বন্ধ না করলে, ‘বন্ধু’ পাকিস্তানকেও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি সরবরাহ করার হুমকি দিল বেজিং, খবরটি জানিয়েছে চিনা মিডিয়া৷
বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন, ‘অগ্নি-৫’ ক্ষেপণাস্ত্রের পাল্লা বেজিং ছুঁয়ে ফেলায় রাতের ঘুম উড়েছে চিনের৷ তারা যে কোনও মূল্যে ভারতের পারমাণবিক গবেষণা দমিয়ে দিতে চায়৷ আর তাই চিনা মিডিয়াকে সামনে রেখে একের পর এক তোপ দাগছে বেজিং৷
চিনা সংবাদপত্র গ্লোবাল টাইমসে প্রকাশিত এক সম্পাদকীয়তে বলা হয়েছে, “ইন্টার-কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম নিয়ে রাষ্ট্রসংঘ কোনও আপত্তি করেনি, সেটা বেশ ভাল কথা৷ আশা করা যায়, পাকিস্তানও তাদের আইসিবিএমের পাল্লা বাড়ালেও তারা আপত্তি করবে না৷” একইসঙ্গে পাকিস্তানকে প্রত্যক্ষভাবে মদত দেওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে ওই প্রতিবেদনে৷ গ্লোবাল টাইমসকে হাতিয়ার করে চিন এর আগেও নানা কূটনৈতিক সিদ্ধান্তর কথা জানিয়েছে৷ ওই সম্পাদকীয়তে পাকিস্তানকেও ভারতের সমান পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে উল্লেখ করা হয়েছে৷
যদিও প্রকাশ্যে চিন দাবি করছে, অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র নিয়ে তাদের বিশেষ কোনও মাথাব্যথা নেই৷ কিন্তু ভিতরে ভিতরে চিনের হৃদকম্পন যে বেড়েছে, সেটা আর গোপন নেই৷ ওই সম্পাদকীয়তেই প্রকাশিত হয়েছে, “ভারত বহুদূর এগিয়ে গেলে চিনও চুপ করে বসে থাকবে না৷ ভারতের যে কোনও চালাকি ইন্দো-সিনো সম্পর্কে প্রভাব ফেলতে পারে৷” দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ও পারমাণবিক অস্ত্র তৈরি করে রাষ্ট্রসংঘের নিয়মবিধি ভঙ্গ করেছে বলেও অভিযোগ বেজিংয়ের৷ গত সোমবার অগ্নি ৪ ও তারও আগে অগ্নি ৫-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত৷ যথাক্রমে ৪ হাজার ও ৫ হাজার কিলোমিটার পাল্লার ওই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ইউরোপ বা চিনে আঘাত হানতে সমর্থ৷
সর্বশেষ খবর
-
ঠোঁটস্থ চণ্ডীপাঠ-গীতা, সংসারের জোয়াল টানতে গেরুয়া বসনে অটোর স্টিয়ারিংই ভরসা ‘সাধুদা’র
-
ঢেঁড়স এক্কেবারে অপছন্দের? এই ৫ রেসিপি মেনে বানালে ছোটরাও আঙুল চেটে খাবে!
-
বাজারদরে ৯৮০০ কোটি টাকার তফাৎ! তবু ব্রাজিলকে বেগ দিতে পারেন ভারতের কোন ফুটবলাররা?
-
হাঁটুতে অস্ত্রোপচারের পর ‘বিগ বসে’ ওয়াইল্ড কার্ড এন্ট্রি! শন বললেন, ‘ফিরছি তবে…’, নতুন টুইস্ট?
-
ক্যাপ্টেন স্পার্ক! বিশ্বমাঝে ভারতের মাথা উঁচু করা স্মিত মচ্ছর মনে করালেন নীরজাকে