সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে বিমানসেবিকাকে ধর্ষণে অভিযুক্ত হলেন একজন পাইলট। বছর তেইশের তরুণীর অভিযোগে মুম্বইয়ের মিরা রোডে নিজের ফ্ল্যাটে ডেকে তাঁকে ধর্ষণ করেছেন অভিযুক্ত। এই ঘটনায় নওঘর থানায় অভিযোগ দায়ের করেছেন ‘নির্যাতিতা।’ তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অভিযুক্ত বিমানচালক বর্তমানে পলাতক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা অভিযোগ করেছেন, চলতে সপ্তাহের শুরুতে লন্ডনগামী উড়ানে তাঁরা একসঙ্গেই ‘ডিউটি’ করেছিলেন। ডিউটি শেষে ফেরার পথে মিরা রোডের নিজের আবাসনে যাওয়ার জন্য বিমানসেবিকাকে বারবার অনুরোধ করতে থাকেন পাইলট। দু’জনের আবাসন যেহেতু একই এলাকায় ফলে রাজি হয়ে যান তরুণী। পাইলটের ফ্ল্যাটে ঢুকেই বিমানসেবিকা বুঝতে পারেন যে সেখানে আর কেউ উপস্থিত নেই। পাইলট এই সুযোগ কাজে লাগিয়ে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ।
নওঘর থানায় নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মামলা করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত পলাতক পাইলটের খোঁজ মেলেনি।
সর্বশেষ খবর
-
ডিএমকের সঙ্গ ছাড়ল আরও এক জোটসঙ্গী, ‘নিঃসঙ্গ’ স্ট্যালিন কি এবার বিজেপির সঙ্গী?
-
যুদ্ধের রক্তচক্ষু-রাজনীতিতে বারবার প্রভাবিত বিশ্বকাপ! তবু জিতে গিয়েছে ফুটবল
-
পালিয়েও বাঁচলেন না, বাড়ি ফিরতেই তৃণমূল নেতাকে জুতোপেটা মহিলাদের! ভাইরাল ভিডিও
-
এবার সিনেপর্দায় জুবিনের স্মৃতিচারণ, জীবনীচিত্রতে অভিনয়ে টলিপাড়ার কোন কোন বাঙালি?
-
অভিন্ন দেওয়ানি বিধির উদ্দেশ্য সন্তানসংখ্যা নির্ধারণ? বিভ্রান্তি দূর করলেন শমীক ভট্টাচার্য