বিমানভাড়ায় ছাড় ৫০ শতাংশ! কিন্তু পাবেন কারা?

শর্তাসাপেক্ষে ছাড়ের ঘোষণা এই বিমান সংস্থার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৬:৩৯

options
link
বিমানভাড়ায় ছাড় ৫০ শতাংশ! কিন্তু পাবেন কারা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ষাটে পা দিলেই এবার থেকে বিমানের টিকিটে ৫০ শতাংশ ছাড় মিলবে। শুধু প্রবীণ নাগরিকরাই নন, পড়ুয়া ও সেনা কর্মীরাও এই সুবিধা পাবেন বলে জানাল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। টুইট্যারে সোমবার এই বিবৃতি দিয়েছে এয়ার ইন্ডিয়া। তবে এক্ষেত্রে কিছু শর্ত রেখেছে এই বিমান সংস্থা। আসনের সংখ্যা বিচার করে, তবেই এই সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

Advertisement

তবে কতদিন পর্যন্ত এই সুবিধা দেওয়া হবে, তা এখনও জানায়নি এয়ার ইন্ডিয়া। আন্তঃরাজ্য উড়ানে ইকনমি ক্লাসের ক্ষেত্রে এই ছাড় দেওয়া হবে বলে সূত্রের খবর। ছাড় পেতে হলে টিকিট কাটতে হবে যাত্রার অন্তত সাতদিন আগে। জিনিস বহনের ক্ষেত্রেও ছাড় দিতে চলেছে এয়ার ইন্ডিয়া। বলা হয়েছে, কোনও যাত্রী বিনামূল্যে ২৫ কেজি পর্যন্ত ওজনের জিনিস বহন করতে পারবেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[প্রথমবার মন্ত্রী একজন ক্রীড়াব্যক্তিত্ব, আশায় বুক বাঁধছে খেলার দুনিয়া

Advertisement

বয়স্ক ছাত্রীদের ক্ষেত্রে বলা হয়েছে,  টিকিট কাটার সময় বয়সের প্রমাণপত্র সঙ্গে আনতে হবে। ভোটার কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে এলেই চলবে। এয়ার ইন্ডিয়ার সিনিয়র সিটিজেন কার্ড দেখালেও টিকিটে ছাড় মিলবে।

শিশুদেরও জন্যও বিশেষ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। দু’‌বছর পর্যন্ত বয়স হলে বিমানের টিকিটে ১০ শতাংশ ছাড় পাবে তারা। টিকিট কাটার সময় বয়স দু’‌বছরের কম ছিল, অথচ যাত্রার সময় দু’‌বছর পার হয়ে গিয়েছে, এমন পরিস্থিতিতে টিকিটটি আপগ্রেড করিয়ে নিতে হবে।

[এবার কোনও মহিলাকে ‘ছম্মকছাল্লো’ বললেই পড়তে হবে শাস্তির মুখে]

দু’‌বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এমনিতে বিমানে আসন থাকে না। তবে বাবা–মা চাইলে বাচ্চাদের জন্য নির্ধারিত দামে আসন কিনে নিতে পারবেন। তবে একমাত্র চিকিৎসার প্রয়োজন ছাড়া ১৪ দিনের কম বয়সী শিশুদের বিমানযাত্রার অনুমতি নেই। না আন্তর্জাতিক না অন্তর্দেশীয় বিমানে। জরুরি পরিস্থিতিতে কোথাও যেতে হলে বিমানযাত্রার আগে শিশুর ডাক্তারি পরীক্ষা করিয়ে নিতে হবে। না হলে সঙ্গে একজন এমবিবিএস ডাক্তার থাকতে হবে।

পাশাপাশি, এই বিমান সংস্থা জানাচ্ছে, পঞ্চাশ শতাংশ ছাড় প্রযোজ্য সেনাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের জন্য। অন্যদিকে, যেসব পড়ুয়ার বয়স ১২ থেকে ২৬ বছরের মধ্যে এবং যারা কেন্দ্র বা রাজ্য সরকারের অনুদান নিয়ে পড়াশোনা করতে বিদেশে যাচ্ছে, তারাও এই অফারের আওতায় পড়বে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.