Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Mohsin Naqvi

এশিয়াডেও ‘নকভি জুজু’, পিসিবি প্রধানের হাত থেকে পদক নেবেন হরমন-শ্রেয়সরা?

এশিয়া কাপ জিতেও মহসিন নকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারতীয় মহিলা ক্রিকেট দল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ২১:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ২১:০৭

options
link
এশিয়াডেও ‘নকভি জুজু’, পিসিবি প্রধানের হাত থেকে পদক নেবেন হরমন-শ্রেয়সরা? zoom
মহসিন নকভি। ফাইল ছবি।
Advertisement

এশিয়া কাপ জিতেও মহসিন নকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই ঘটনার পর এবার এশিয়ান গেমসকে নিয়েও নতুন প্রশ্ন। সেখানে ভারতীয় পুরুষ ও মহিলা দল সোনা জিতলে নকভির হাত থেকে পদক নিতে আপত্তি জানানো হবে কি না, তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সূত্রের খবর, নকভির হাত থেকে এক্ষেত্রে পদক নিতে হয়তো আপত্তি জানাবে না ভারত।

এক সর্বভারতীয় সংবামাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, আপাতত তাঁদের নজর কেবল খেলায়। তাঁর কথায়, “আমরা শুধু ম্যাচের দিকেই নজর দিতে চাই। আগে তো দলকে ভালো খেলে পদকের মঞ্চে পৌঁছতে হবে। তার পর সিদ্ধান্ত। পরিস্থিতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।” তিনি আরও বলেন, “সেতুর কাছে পৌঁছতে পারলে তবেই আমরা সেটা পেরতে পারব। তাই বোর্ড ও ক্রিকেটারদের কাছে প্রধান লক্ষ্য ম্যাচ জেতা। এখনও যা ঘটেনি, তা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নই।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রশ্ন উঠছে, এশিয়ান গেমসের পদক বিতরণীর সঙ্গে নকভির যোগ কোথায়? এশিয়ান গেমস আয়োজন করে অলিম্পিক্স কাউন্সিল অফ এশিয়া। নকভি এশীয় ক্রিকেট সংস্থার প্রধান। ওসিএ-র সংবিধানের ৬৬ নম্বর ধারায় বলা হয়েছে, ওসিএ-র আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের পদক দেবেন ওসিএ সভাপতি। তবে তিনি চাইলে সংশ্লিষ্ট খেলার এশীয় শাখার সভাপতিকেও পদক দেওয়ার দায়িত্ব দিতে পারেন। সেই সূত্রেই এশীয় ক্রিকেট সংস্থার প্রধান হিসাবে নকভির পদক দেওয়ার সুযোগ রয়েছে।

শ্রেয়স আইয়ার, হরমনপ্রীত কৌরদের পক্ষে পদক বিতরণী অনুষ্ঠান নিয়ে আপত্তি জানানো সহজ নয়। এশিয়ান গেমসের পদক বিতরণীর মঞ্চে বাণিজ্যিক, রাজনৈতিক, ধর্মীয় বা বর্ণবিদ্বেষী কোনও বার্তা দেওয়া যায় না। তাই কূটনৈতিক সম্পর্কের কারণ দেখিয়ে ভারতীয় দল যদি পদক বিতরণী অনুষ্ঠান বয়কট করে, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই এশিয়া কাপের সময়কার সিদ্ধান্ত এবং এশিয়ান গেমসের সম্ভাব্য পরিস্থিতি এক নয়। তবে ভারতীয় দল পদকের মঞ্চে পৌঁছলে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেওয়া হবে, সেই উত্তর সময়ই দেবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.