সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোমাতঙ্কের জেরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ায় বিমানের। ব্রিটেনের বার্মিংহ্যাম থেকে দিল্লি আসার পথে বোমাতঙ্কের জেরে সৌদি আরবের রিয়াধে জরুরি অবতরণ করল এআই-১১৪। শনিবার এই ঘটনা ঘটলেও রবিবার আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ্যে এনেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, গত ২১ জুলাই নির্ধারিত সময়ে ব্রিটেনের বার্মিংহ্যাম থেকে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার ১১৪ বিমানটি। এরপরই হুমকি মেল আসে এয়ার ইন্ডিয়ার কাছে। দাবি করা হয়, ওই বিমানে বোমা রাখা রয়েছে। উড়িয়ে দেওয়া হবে বিমানটি। হুমকি মেলের জেরে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া হয় কর্তৃপক্ষের তরফে। নিকটবর্তী রিয়াধ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটি। তবে দীর্ঘ তল্লাশির পরও বিমান থেকে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, রিয়াধ থেকে যাত্রীদের দিল্লিতে আনার জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। সমস্ত যাত্রীদের থাকার ব্যবস্থাও করেছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ১২ জুন আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর রীতিমতো হাই অ্যালার্টে রয়েছে এয়ার ইন্ডিয়া। এদিকে মধ্য এশিয়ার আকাশসীমায় সীমাবদ্ধতার জেরে সমস্যায় পড়েছে পরিষেবা। বাতিল হয়েছে বহু বিমান। দিন তিনেক আগেও একই রকম হুমকি পেয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। সেবার জয়পুর বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা রাখা রয়েছে বলে দাবি করা হয়। এবার ব্রিটেন থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ছড়াল বোমাতঙ্ক।
সর্বশেষ খবর
-
ঠোঁটস্থ চণ্ডীপাঠ-গীতা, সংসারের জোয়াল টানতে গেরুয়া বসনে অটোর স্টিয়ারিংই ভরসা ‘সাধুদা’র
-
ঢেঁড়স এক্কেবারে অপছন্দের? এই ৫ রেসিপি মেনে বানালে ছোটরাও আঙুল চেটে খাবে!
-
বাজারদরে ৯৮০০ কোটি টাকার তফাৎ! তবু ব্রাজিলকে বেগ দিতে পারেন ভারতের কোন ফুটবলাররা?
-
হাঁটুতে অস্ত্রোপচারের পর ‘বিগ বসে’ ওয়াইল্ড কার্ড এন্ট্রি! শন বললেন, ‘ফিরছি তবে…’, নতুন টুইস্ট?
-
ক্যাপ্টেন স্পার্ক! বিশ্বমাঝে ভারতের মাথা উঁচু করা স্মিত মচ্ছর মনে করালেন নীরজাকে