সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে সর্ষের মধ্যে ভূত!
এতদিন আকাশপথে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ে যেত একাধিক ব্যক্তি৷ অধিকাংশই হয় কোনও বিমানযাত্রী নয় তো বিমানকর্মী৷ কিন্তু এবার সোনা পাচার করতে গিয়ে জালে খোদ বিমানচালক!
এয়ার ইন্ডিয়ার সিনিয়র পাইলট বিজয় প্রতাপের মাসিক বেতন সাড়ে পাঁচ লক্ষ টাকা৷ তা সত্ত্বেও কীভাবে সে চোরাচালানের মতো কুকর্মে জড়াল, ভেবেই অবাক হচ্ছেন তার সহকর্মীরা৷
মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ) সূত্রে খবর, এয়ার ইন্ডিয়ার এই পাইলট জেড্ডা থেকে বিমানে বেশ কয়েকটি সোনার বার নিয়ে যাচ্ছিল৷ তাঁর কাছ থেকে ৫৩০ গ্রাম সোনা বাজেয়াপ্ত করা হয়েছে৷ যার মূল্য ১৫ লক্ষ ৬০ হাজার টাকা৷ বুধবার মুম্বই বিমানবন্দরে বমাল ধরা হয় তাকে৷
অভিবাসন দফতরের এক আধিকারিক জানান, জেড্ডা থেকে পুরো সফরে ধরা না পড়লেও এআইইউ-র চোখকে ফাঁকি দিতে পারেনি সে৷ যদিও তাঁর কাছে ২০ লক্ষ টাকার চেয়ে কম মূল্যের সোনা থাকায় তাকে গ্রেফতার করা হয়নি৷ অভিবাসন দফতরের এক আধিকারিক জানান, সোনা পাচারের কথা নিজের মুখেই স্বীকার করেছে প্রতাপ৷ যদিও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে এবিষয়ে কোনও মন্তব্য করা হয়নি৷ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এয়ার ইন্টেলিজেন্স ইউনিট৷
সর্বশেষ খবর
-
মনোবিজ্ঞানের মেধাবী ছাত্রী, ক্যালিফোর্নিয়ায় দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি ভারতীয় তরুণীর!
-
ভাঙল ইশান খট্টরের ৩ বছরের প্রেম! ‘ধুরন্ধর গার্ল’ সারা অর্জুনের সঙ্গে মাখোমাখো রোম্যান্সই কাল?
-
পালাবদলের বাংলায় সাইবার অপরাধে দাঁড়ি! শুরু ‘অপারেশন প্রহার’, গ্রেপ্তার শতাধিক জালিয়াত
-
অফিসের ব্যস্ততায় রান্নার সময় নেই? ৩ উপকরণে তৈরি হবে উপাদেয় জলখাবার, রইল ৬ রেসিপি
-
জন প্রতি ১১ হাজারে সীমান্ত পার! মুর্শিদাবাদে পুলিশের জালে ২ পাচারকারী, ধৃত বাংলাদেশিও