সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকেই নতুন কিছু গড়ার স্বপ্ন দেখেন ঠিকই, কিন্তু ক’জনের আর সেই স্বপ্নপূরণ হয়। হয়েছে বিমানচালক অমল যাদবের। বাড়ির ছাদেই আস্ত একখানি বিমান বানিয়ে দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছেন এই মুম্বইকর। বিমানের নাম কী রেখেছেন জানেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামেই নিজের সৃষ্টির নাম দিয়েছে অমল। আর সবচেয়ে বড় ব্যাপার হল, বিমানটি ওড়ানোর সরকারি অনুমতিও পেয়ে গিয়েছেন তিনি।
[অরুণাচলে কেন রাষ্ট্রপতি কোবিন্দ? গোঁসা চিনের ]
মোদি সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের সঠিক দৃষ্টান্তই তুলে ধরতে সফল হয়েছেন অমল যাদব। তবে সংশাপত্র পাওয়া খুব একটা সহজ ছিল না। রেজিস্ট্রেশনের জন্য অনেক কাঠখর পোড়াতে হয়েছে তাঁকে। শেষে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। মোদির সঙ্গে গোটা বিষয় নিয়ে আলোচনার পরই জট কাটে। সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নিজেই ডিজিসিএ-র সংশাপত্র তুলে দেন তাঁর হাতে। মু্খ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে সম্মান ও কৃতজ্ঞতা জানাতেই VT-NMD অর্থাত ‘ভিক্টর ট্যাঙ্গো নরেন্দ্র মোদি দেবেন্দ্র’ নামে বিমানটি রেজিস্টার করিয়েছেন তিনি।
[গ্রহাণুর সঙ্গে সংঘর্ষেই ধ্বংস হবে মানব সভ্যতা! এবার দাবি নাসারই]
২০১১ সালে কান্দিভলিতে নিজের বাড়ির ছাদে ১৬০০ বর্গফুট এলাকায় বিমানের কাঠামোটি তৈরি করেছিলেন বর্তমানে জেট এয়ারওয়েজের সহ-প্রধান চালক অমল। সময় লেগেছিল ছ’বছর। ১৩,০০০ ফুট উচ্চতায় ওড়ার ক্ষমতা সম্পন্ন বিমানটি প্রতি মিনিটে ১৫০০ ফুট উপরে উঠতে সক্ষম। যা তৈরি করতে খরচ হয়েছে চার কোটি টাকা। সেই বিমানই মুম্বইয়ে অনুষ্ঠিত মেক ইন ইন্ডিয়ার প্রদর্শনীতেও দেখা গিয়েছিল। অসামরিক বিমান মন্ত্রকের সদস্যদের প্রশংসা কুড়িয়েছিল সেই বিমান। অবশেষে আকাশে ওড়ার অনুমতি পেল সেই ছয় সিটের ছোট্ট বিমানটি। তবে বেশ কয়েকটি পরীক্ষা নিরিক্ষার পরই যাত্রীরা তাতে উঠতে পারবেন বলে জানানো হয়েছে।
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা